‘এটাই আমার শেষ নেগেটিভ চরিত্র’ দর্শকদের অভিশাপের জের! নেগেটিভ চরিত্র থেকে সরে যাবেন পর্দার ময়ূরী ওরফে শ্বেতা!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ময়ূরী আর রূপ মেঘের যে সর্বনাশ ঘটিয়েছে তার জন্য নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মেঘ। কিন্তু ডাক্তারের অক্লান্ত প্রচেষ্টায় এবং মেঘের বাবা মা এর প্রার্থনায় একটু একটু করে সুস্থ হয়ে উঠছে মেঘ।

এইদিন এক সাক্ষাৎকারে অনেক রহস্য এবং অভিনেত্রীর মনের গোপন ইচ্ছা, সবই অকপটে দর্শকদের সাথে ভাগ করে নেন মেঘ ও ময়ূরী। অন স্ক্রিনে একেবারে চরম শত্রু হলেও বাস্তবে একে অপরের প্রিয় বন্ধু তারা। বেশ হাসি ঠাট্টায় দিন কাটে তাদের।
মেঘের বর্তমান পরিণতি নিয়ে তিতিক্ষাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মেঘ ভীষণ বোকা। আমি মেনে নিচ্ছি ও খুব বোকা। তাই বার বার বিপদে পরে।” অন্য দিকে ময়ূরী তো প্রায় ফেঁসে গেলো বলে। তার কারণটা কি হতে পারে? শ্বেতা বলেন, “রূপের সাথে প্ল্যান করাই ওর জীবনের সবচেয়ে বড় ভুল। ও একা কিছু করলে তাও উতরে যেতে। তবে এখন ফেঁসে গেছে।”
আরও পড়ুনঃ ময়ূরীর কথা শুনে আগের থেকেও খারাপ হয়ে গেল মেঘের অবস্থা, মেঘকে বিপদে ফেলে অনিন্দ্যকে আটকে দিল ময়ূরী
গল্প করতে করতেই অভিনেত্রী তার অভিজ্ঞতার করে জানান। এই খলনায়িকা হওয়ার অভিজ্ঞতা কেমন? শ্বেতা বলেন, “আমি সবার সামনেই বলছি, এটাই আমার শেষ নেগেটিভ চরিত্র। এর পর আমি আর কখনও নেগেটিভ রোল প্লে করবো না।” তিনি যে নিজেকে এভাবে মোটেই মেনে নিতে পারছেন না, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

