খ্যাতির মধ্যগগনেই জীবনে টেনেছেন ইতি! অল্প বয়সেই মৃত্যু হয়েছে এই টলিউড অভিনেতাদের!

জীবন বড্ড অনিশ্চিত। তার প্রমাণ বারবার পেয়েছে বিনোদন জগৎ। ভাগ্যের পরিহাসে খুব অল্প বয়সেই না ফেরার দেশে চলে গিয়েছে টলিউড এই অভিনেতা- অভিনেত্রীরা। তবে তারকারা চলে গেলেও তাঁদের ছাপ আজও রেখে গেছে বাংলা বিনোদন ছোটপর্দায় কিংবা বড়পর্দায়। অভিনয় জীবনে অনেক নাম, যশ, খ্যাতি, অর্থ উপার্জনের পরও তাদের জীবনশৈলী ছিল আর পাঁচটা সাধারণ মানুষের মতোই। কিন্তু পর্দার বাইরে তাঁদের সম্পর্কে আজও অনেক কিছুই অজানা রয়ে যায়। খ্যাতির মধ্যগগনে থাকাকালীন অল্প বয়সেই চিরনিদ্রায় চলে গেছেন একাধিক টলিউড অভিনেতার।

রীতা কয়রাল: বাংলা বিনোদন জগতের দাপুটে খলনায়িকা ছিলেন তিনি। ছোটপর্দা হোক বা বড়পর্দা সব জায়গাতেই দাপিয়ে করে গেছেন অভিনয়। ‘রাজমহল’, ‘জীবন নিয়ে খেলা’, ‘বড় বউ’, ‘পারমিতার এক দিন’, ‘চিরদিনই তুমি যে আমার’ মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু খুব অল্প বয়সেই লিভার ক্যানসার ধরা পড়েছিল অভিনেত্রীর। ২০১৭ সালের ১৭ নভেম্বর প্রয়াত হন অভিনেত্রী রীতা কায়রাল।

aindrila sharma

ঐন্দ্রিলা শর্মা- দিনটা ছিল ২০২২ সালের ২০ নভেম্বর। মাত্র ২৪ বছর বয়সে প্রয়াত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দুবার ক্যানসারকে জয় করেছেন অভিনেত্রী। ১ নভম্বর ২০২২ আচমকা হদরোগে আক্রান্ত হন। পক্ষাঘাত দেখা দেয় শরীরে। এরপরও টানা ২০ দিন চালিয়েছেন লড়াই। একাধিক মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্টের পর ২৪ বছরেই থেমে গেল তাঁর জীবনঘড়ি। ‘ঝুমুর’ নামক একটি সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা রাখেন ঐন্দ্রিলা। এরপর ‘জিয়ন কাঠি’, ‘জীবন জ্যোতি’-র মতো বেশ কয়েকটি ধারাবাহিকে লিড চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

aindrila sharma

রনি চক্রবর্তী- টলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা ছিলেন রনি চক্রবর্তী। ‘ওগো বধূ সুন্দরী’, ‘বয়েই গেল’, ‘জলনুপুর’ মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ২০১৫ সালে সন্তোষপুরের এক পুকুরে মিলেছিল দুর্দান্ত সাঁতারু-অভিনেতা রনি চক্রবর্তীর নিথর দেহ। সেইসময় অনেকেই অনুমান করেছিলেন মদ্যপানের করে পুকুরে সাঁতার কাটতে গিয়েছিলেন অভিনেতা। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে অভিনেতার পাকস্থলী থেকে মেলেনি মদ। সেই সময় অভিনেতার পরিবারের তরফে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য নাকি খুন, রনির এভাবে চলে যাওয়াটা আজও রহস্য।

aindrila sharma

পায়েল চক্রবর্তী- টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন পায়েল চক্রবর্তী।‘চোখের তারা তুই’, গোয়েন্দা গিন্নি’, ‘জড়োয়ার ঝুমকো’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন পায়েল। দেব-রুক্মিণী অভিনীত জনপ্রিয় ছবি ককপিটে সিনেমাতেও পায়েলের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। ২০১৮ সালে হঠাৎই শিলিগুড়ির এক হোটেল রুম থেকে উদ্ধার হয় পায়েলের মৃতদেহ। সূত্রে খবর, নিজের অভিনয় জীবন এবং সংসার দুটো একসঙ্গে সামাল দিতে না পারায় ২০১৫ সালে স্বামীর সঙ্গে বিবাহ ভেঙেছিল পায়েলের। সেই সময় তার ৯ বছরের এক পুত্র সন্তান ছিল। সেই সন্তান তার বাবার সঙ্গেই থাকতো। ছেলেকে কাছে না পাওয়ায় দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। এরপরই আত্মহ’ত্যার পথ বেছে নেন পায়েল।

aindrila sharma

 

 

পীযূষ গঙ্গোপাধ্যায় : টলিউড একজন অত্যন্ত জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেতা ছিলেন পীযূষ গঙ্গোপাধ্যায়। ছোটপর্দা এবং বড়পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন। ‘বড় বউ’, ‘গয়নার বাক্স’, ‘ল্যাপটপ’, ‘বাবা কেন চাকর’, ‘অটোগ্রাফ’, ‘হেমন্ত’ সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘বয়েই গেল’ এবং ‘জলনুপুর’ ধারাবাহিকে তারা অভিনয় আজও মনে রেখেছেন বাঙালি দর্শকরা। ২০১৫ সালে এক গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যান। সাঁতরাগাছি সেতুতে তাঁর গাড়ির সঙ্গে একটি লড়ির ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

aindrila sharma

দিশা গঙ্গোপাধ্যায়- ‘বউ কথা কও’, ‘কনকাঞ্জলি’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। মাত্র ২৩ বছর বয়সেই নিজের অভিনয়ের দক্ষতায় গড়ে তুলেছেন নিজের পরিচিতি। কিন্তু হঠাৎই বদলে যায় সব। ২০১৫ সালের ৯ এপ্রিল সকালে দক্ষিণ কলকাতার পর্ণশ্রী বনমালা নস্কর রোডের এক ফ্ল্যাট দরজা ভেঙে উদ্ধার হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ। শোনা যায় সম্পর্কে টানাপোড়নের কারণেই নাকি তিনি আত্মহত্যার পথ বেছে নেন। যদিও অভিনেত্রীর প্রেমিক ভিভান ঘোষ পুরোপুরি নাকচ করেছিলেন বিষয়টি। অভিনেত্রীর মৃত্যু সকলের কাছে আজও রহস্যই রয়ে গেছে।

aindrila sharma

 

পল্লবী দে- ২০১৮ সালে ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকের হাত ধরে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। এরপরই ‘তবু মনে রেখো’, ‘সরস্বতীর প্রেম’, ‘কুঞ্জছায়া’, ‘মন মানে না’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন পল্লবী। কিন্তু হঠাৎই থেমে যায় অভিনেত্রীর জীবনযাত্রা। ২০২২ সালে মে মাসের এক রবিবারের সকালে গড়ফার আবাসন থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পল্লবীর দেহ। জানা গিয়েছিল সম্পর্কের টানাপোড়েনেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। মৃত্যুর সময় অভিনেত্রীর বয়স ছিল মাত্র ২৫ বছর।

আরও পড়ুন: “মহানায়ক তকমা পাওয়ার যোগ্যতা এখন কারোওর নেই” অকপটে জানালেন রত্না ঘোষাল

aindrila sharma

Back to top button