খড়ির গাঁটছড়া ছাড়ার সাথে সাথে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গেল গোটা টিম! কিন্তু কেনো? তবে কি ভিতরেই বেঁধে ছিল দন্দ?

খড়ি এবং ঋদ্ধিমানের প্রেমের গল্প প্রথম দিন থেকেই দর্শকের বেশ পছন্দ হয়েছিল। ‘মিঠাই’ সিরিয়ালের সঙ্গে জোর টক্করও চলেছিল প্রথম দিকে। প্রতি সপ্তাহে টিআরপি তালিকা তাদের নম্বর দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শক। তবে এখন প্রথম পাঁচে নিজেদের জায়গা ধরে রাখতে না পারলেও খড়ি-ঋদ্ধির জনপ্রিয়তা কমেনি। বিশেষত তাঁদের প্রেম, বন্ধুত্বে মজে দর্শক।
গত কয়েক মাস ধরে ক্রমাগত স্লট হারাচ্ছে স্টার জলসার (Star Jalsha) গাঁটছড়া ধারাবাহিকটি। বিপরীতে জি বাংলার ধারাবাহিক গুলি প্রতি সপ্তাহেই সেরা তিনে থাকছে। অন্যদিকে গাঁটছড়া স্লট হারানোর পাশাপাশি টিআরপি তালিকাতেও ক্রমাগত নিচের দিকে নামছে। এর পেছনে অবশ্য চ্যানেল এবং সিরিয়াল নির্মাতাদেরকেই দায়ী করছেন দর্শকরা।
সম্প্রতি ‘গাঁটছড়া’ থেকে বিদায় নিয়েছেন মূল চরিত্র খড়ি অর্থাৎ অভিনেত্রী শোলাঙ্কি রায়। ফলে ট্র্যাক পরিবর্তন হয়েছে ধারাবাহিকের। আগমন হয়েছে একাধিক নতুন চরিত্রের। কারণ ধারাবাহিকের প্লট অনুযায়ী মৃত্যু হয়েছে খড়ির। যা একে বারেই না পসন্দ দর্শকদের। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন দর্শকরা।
গাঁটছড়ার গল্প বদলেছে। ধারাবাহিকে দেখানো হচ্ছে নতুন প্রজন্মদের। আর সেই কারণেই মুনখারাপ দর্শকদের।কেউ লিখেছেন, খড়িকে ছাড়া গাঁটছড়া দেখবেন না। আবার কেউ কেউ ডাক দিয়েছে ধারাবাহিকটি বয়কটের। আর এইবার খবর মিললো খড়ির সঙ্গে ধারাবাহিক ছাড়লেন গোটা গাঁটছড়া টিম! তবে কি এবার সত্যি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকটি?
যেদিন খোড়ি ধারাবাহিক থেকে বিদায় নিল ঠিক তার পরের দিন গাঁটছাড়ার ফ্লোরে গিয়ে দেখা গেছে কেউ নেই সেখানে। অর্থাৎ ধারাবাহিকের পরিচালক সৌমেন হালদার এতদিন ধরে যে টিম নিয়ে গাঁটছড়া পরিচালনা করতেন সেই টিমের একজনেরও দেখা মেলেনি সেটে। তার বদলে রয়েছে অন্য টিম। এটা দেখেই মনে হচ্ছিল অভিনেত্রীর সাথে ধারাবাহিক ছেড়েছেন গোটা টিম। এমনটা নয়, স্টার জলসায় আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক তুঁতে। আর সেই ধারাবাহিকের শুটিংয়ের জন্যই জোরদার প্রস্তুতে চলছিল গাঁটছড়া ধারাবাহিকের ফ্লোরে। আর অ্যাক্রপলিস এর নতুন ধারাবাহিক এই তুঁতে কে নিয়ে ব্যস্ত সৌমেন হালদার সহ গাঁটছড়ার গোটা টিম।

