মন ফাগুনের নতুন রেকর্ড ছুঁতে পারলো না মিঠাই! এই প্রথম বাংলা কোন ধারাবাহিক গোটা দেশে এত ভালবাসা পাচ্ছে, আনন্দে উচ্ছ্বাসিত ভক্তরা

বাংলা সিরিয়ালের চাহিদা এখন তুঙ্গে। সিনেমা থেকে এখন মানুষ বেশি ঝুঁকছে সিরিয়ালের দিকে। আগে শুধুমাত্র হিন্দি সিরিয়ালের কপি হত বাংলায়। তবে এখন যুগ পাল্টেছে। এখন বেশিরভাগ হিন্দি সিরিয়াল বাংলা সিরিয়ালের রিমেক হয়। তবে এবার বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক হিন্দিতে ডাবিং হতে চলেছে। স্টার জলসার ‘মন ফাগুন’ ধারাবাহিক এবার হিন্দিতে। কোনও রিমেক নয়, বরং হিন্দি চ্যানেলের দর্শক এবার অভিনেত্রী সৃজলা গুহ এবং অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দেখতে চলেছে।
‘মন ফাগুন’ ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী সৃজলা গুহ। আর প্রথম সিরিয়ালের বাজিমাত করলেন। সৃজলার জন্য এটা বড় প্রাপ্তি। ১০ ই মে থেকে স্টার প্লাসে আসতে চলেছে “মন ফাগুন” এর ডাবিং “দো দিল মিল রাহে হে”। হিন্দি চ্যানেলের ঋষি-পিহুরাজকে দেখে খুশি তাদের ভক্তরা।
যথারীতি উচ্ছ্বসিত পিহু-ঋষিরাজের অনুরাগীরাও। একসময় ‘মন ফাগুন’-এর টিআরপি কমতে থাকার ফলে ধারাবাহিকটি অফ এয়ার করে দেওয়া হয়েছিল। সেই সময় নেটিজেনদের একাংশ ‘মন ফাগুন’-এর সমালোচনা করে লিখেছিলেন ‘ফ্লপ সিরিয়াল’। অনেকে শনের অভিনয়কে বলেছিলেন রোবোটিক। বর্তমানে ‘মন ফাগুন’ অনুরাগীদের একাংশ লিখেছেন, হেটার্সদের জবাব দিয়েছে এই ধারাবাহিক। এবার ‘মন ফাগুন’ দেখবে সারা দেশ।

তবে এখনও অবধি স্টার প্লাসে ঘোষণা হয়নি ‘মন ফাগুন’-এর হিন্দি ডাবড ভার্সন ‘দো দিল মিল রহে হ্যায়’ -এর সম্প্রচারের সময়। এটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার ওটিটিতেও। মন ফাগুনের জনপ্রিয় তা ছড়িয়ে পড়ছে দিকে দিকে। বাংলা ছাড়িয়ে হিন্দিভাসি দর্শকদের দোরগোড়ায় পৌছে গিয়েছে মন ফাগুন। যা সত্যি বাংলা ইন্ডাস্ট্রির কাছে অনেক গর্বের বিষয়।
ইনস্টাগ্রামে স্টার প্লাসের অফিশিয়াল চ্যানেলে মন ফাগুনের ট্রেলার টিকে পিন পোস্ট করা হয়েছে, যা দেখে দ্বিগুণ উচ্ছ্বসিত দর্শকরা। এর আগে কখনো কোনো বাংলা ধারাবাহিক হিন্দিতে ডাব হয়েছে বলে মনে পড়ে না। এইটা মন পাগল ধারাবাহিকের জন্য এবং তাদের দর্শকদের জন্য যে কত বড় পাওয়া সেটা কেবল তারাই জানে।

