এক্কা দোক্কায় নতুন চমক, আসছে আরো এক নতুন নায়িকা, পাল্টে যাচ্ছে গল্প, আবার শুরু হবে ত্রিকোণ প্রেমের প্লট

বর্তমানে স্টার জলসার (Star Jalsha) অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হলো এক্কাদোক্কা। শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকে চিত্রায়িত বিষয় গুলি নিয়ে ঘিরে নানান আলোচনা, সমালোচনা সোশ্যাল মিডিয়ায় পাতায় দেখতে পাওয়া যায়। তবে এই ধারাবাহিকে দর্শকদের জন্য ছিল একটা নতুন টুইস্ট। একটা নতুন জুটি দেখতে পেয়েছিলেন তারা।
সপ্তর্ষি মৌলিক আর সোনামনি সাহার জুটি পর্দায় এই প্রথমবার ছিল। তারা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শকদের মাঝে। ভালোবাসা খুনসুটিতে ভরা প্রাণোচ্ছল একটি জুটি ছিলেন তারা। তবে গল্পের সাথে সাথে বদলে গেছে জুটিও। সম্প্রতি ধারাবাহিকে আবার পুরোনো জনপ্রিয় ‘মোহর’ সিরিয়ালের জুটিকে ফেরানো হয়েছে ‘এক্কা দোক্কা’য়।
অনেকেই রাধিকা আর পোখরাজের জুটিকে পছন্দ করতে শুরু করেছিলেন, তবে রাধিকা আর অনির্বানের জুটি ফেরার পর এক্কা দোক্কা সকলের কাছে আরও পছন্দের হয়ে উঠেছে। কোনো এক কারণে ধারাবাহিকে এভাবে জুটির পরিবর্তন করা হয়। তবে রাধিকার জুটি হিসাবে যেমন অনির্বান অর্থাৎ অভিনেতা প্রতীক সেনকে আনা হয়েছে। তেমনই পোখরাজের জীবনেও এসেছে রঞ্জা। রঞ্জাকে পোখরাজের সাথে বেশ মেনে নিয়েছেন দর্শক।
শুরু থেকেই রঞ্জা দর্শকের মনে আলাদা জায়গা তৈরী করে নিয়েছে তার। তাই দর্শকের অনেকেরই মত পোখরাজের সাথে রঞ্জাকেই মানায়। কারণ রাধিকা আর পোখরাজের একঘেয়েমি লড়াই দর্শক যেন আর দেখতে চাইছিলেননা। তাই লেখিকাও তাদের কথা মত অনির্বান আর রাধিকার নতুন জুটিকে বেশ পোক্ত করতে উঠেপড়ে লেগেছেন। সম্প্রতি, অনেক আপদ-বিপদের মধ্যে দিয়ে সময় পার করে রাধিকা আর অনির্বান।

এইবার ধারাবাহিক ফের নিতে চলেছে এক নতুন মোড়। আবার বদলে যাবে গল্প। খুব তাড়াতাড়ি অনির্বাণ আর রাধিকার মাঝে আসতে চলেছে তৃতীয় ব্যক্তি। নতুন চরিত্রে পর্দায় আসছে অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য (Roshni Tanwi Bhattacharyya)। আর আগে অভিনেত্রীকে ‘মন ফাগুন’ ধারাবাহিকেও দেখা গিয়েছিল। শেষ তিনি ছিলেন ‘তুমি আমার মা’ ধারাবাহিকে। এবার কি তবে ধারাবাহিকে আসতে চলেছে ত্রিকোণ প্রেম? কোন দিকে মোড় নেবে রাধিকার জীবন?

