বন্ধ হলো নিম ফুলের মধু সহ একাধিক মেগার শুটিং! প্রশ্নচিহ্নের মুখে ধারাবাহিক জগত!

ফের একই ঘটনার পুনরাবৃত্তি। টলিপাড়ায় (Tollywood) এই নিয়ে পরপর তিনবার ঘটে গেল একই ঘটনা। কৌশিক গঙ্গোপাধ্যায় (Koushik Ganguly), দ্বিতীয় জয়দীপ মুখোপাধ্যায় (Jaydeep Mukherjee), তৃতীয় জন সৃজিৎ রায় (Shrijit Roy)। এই তিন পরিচালকেরই ছবির শুটিং, সিরিজের শুটিং বন্ধ করে দেওয়া হলো মাঝপথে। কৌশিক গঙ্গোপাধ্যায় এবং জয়দীপ মুখার্জির ছবির শুটিং বন্ধ হওয়ার খবর বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল। এবারে আবারো জনপ্রিয় পরিচালক সৃজিৎ রায়ের সিরিয়ালের উপর পড়লো কোপ।

সৃজিৎ রায় বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে এর পরিচালক। রমরমিয়ে বর্তমানে এই ধারাবাহিক চলছে টেলিভিশনের পর্দায়। দর্শকদের অত্যন্ত পছন্দের ধারাবাহিক এটি। ধারাবাহিকে নায়িকা চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রণজয় বিষ্ণু। শুরু থেকেই ধীরে ধীরে দর্শকদের মনে পাকাপাকি জায়গায় তৈরি করে নিয়েছে এই ধারাবাহিক। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করে প্রতি সপ্তাহে।

জি বাংলা, বাংলা ধারাবাহিক, বাংলা টেলিভিশন, নিম ফুলের মধু, নিম ফুলের মধু আজকের পর্ব, নিম ফুলের মধু আজকের পর্ব ৯ আগষ্ট, পল্লবী শর্মা, রুবেল দাস, Zee Bangla, Bengali Serial, Bengali television, Neem Phooler Madhu, Neem Phooler Madhu Today Episode, Neem Phooler Madhu Today Episode 9 August, pallavi Sharma, Rubel Das

এ বার বেঁকে বসেছেন শিল্প নির্দেশনা বিভাগের কর্মীরা। পরিচালককে তাঁরা সটান জানিয়ে দিয়েছেন, কাজ করবেন না। একই ঘটনার পুনরাবৃত্তি হল আবার। তা-ও কার্যত চুপ টলিপাড়া, টুঁ শব্দ করছে না পরিচালকদের সংগঠন ডিরেক্টর্স গিল্ড। ধীরে ধীরে কি শঙ্কা গ্রাস করছে টলিউডকে? পুরোটাই কি আরজি কর-কাণ্ডের প্রতিবাদের ফলাফল? না কি, ফেডারেশন সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা করার জেরেই এত গণ্ডগোল?

বিষয়টির শুরু হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসের শেষে। ফেডারেশনের রোষের মুখে পড়েন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ২৯ জানুয়ারি থেকে উত্তরবঙ্গে তাঁর পুজোর ছবি ‘জংলা’র শুটিং শুরু করার কথা। তার ঠিক কয়েক দিন আগে হঠাৎ টেকনিশিয়ানদের তালিকা নিয়ে সমস্যার কথা জানিয়ে শুটিং বাতিলের নির্দেশ আসে ফেডারেশনের পক্ষ থেকে। সেই সময় পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়-ও নাকি একই সমস্যায় ফেঁসেছেন। তিনিও এখনও পর্যন্ত কারও কাছে মুখ খোলেননি। কৌশিক গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন “ফেডারেশন এবং টেকনিশিয়ান্স গিল্ডের সঙ্গে সব সমস্যা মিটে গিয়েছে। খুব শীঘ্রই শুটিং শুরু করছি। কথা বলতে গিয়ে জানলাম আমার আগে বলা কিছু কথা টেকনিশিয়ান ভাইদের খুব দুঃখ দিয়েছে। তাঁদের গলায় অভিমান, ‘দাদা, আমাদের নিয়ে এ ভাবে আপনি বললেন!’ সামনাসামনি বসে তাঁদের বুঝিয়েছি, কী কারণে, কী বিষয়ে, কোন প্রেক্ষিতে বক্তব্য রেখেছিলাম। তাঁরা বুঝতে পেরেছেন। আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি ছিল তা মিটে গিয়েছে। সেই জায়গা থেকেই আমরা আবার আগের মতো কাজ করতে চলেছি।”

আরও পড়ুনঃ নায়কের পর নায়িকা! বাস্তব জীবনে মনের মানুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নিম ফুলের মধু ধারাবাহিকের নায়িকা!

এবার সেই সমস্যা সম্মুখীন হতে হলো পরিচালক সৃজিৎ রায়কে। সরস্বতী পুজোর দিন তাঁর নতুন সিরিজ়ের শুটিং শুরু হওয়ার কথা ছিল। সিরিজ়টি দেখানো হবে হইচই ওয়েব প্ল্যাটফর্মে। তিনি নাকি কল টাইমও দিয়েছিলেন। কিন্তু কোনো সহযোগিতা পানি তিনি টিমের পক্ষ থেকে। এই পরিচালক জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকটিকেও পরিচালনা করেন।

Back to top button