আজ থেকে বন্ধ হয়ে গেল এক্কাদোক্কা এবং গুড্ডি ধারাবাহিকের শুটিং, জানেন কী কারণে এমন সিদ্ধান্ত প্রোডাকশন হাউজের

এই মুহূর্তে টিআরপিতে সেরা হওয়ার খেলায় মেতেছে বাংলা ধারাবাহিকের চ্যানেলগুলি। প্রত্যেকটি চ্যানেলেরই লক্ষ্য সবাইকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছনো। আর সেই লক্ষ্যেই তারা চায় তাদের চ্যানেলে প্রকাশিত প্রতিটি ধারাবাহিকের মান সব থেকে উৎকৃষ্ট হোক। কোন একটি ধারাবাহিক যদি চ্যানেলকে আশাহত করে সঙ্গে সঙ্গে জানে সেই ধারাবাহিকটিকে বন্ধ করিয়ে দেয়।
বর্তমানে বাংলা বিনোদন জগতের একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করেছে বাংলা সিরিয়াল। যতই সিনেমা তথা অন্যান্য অনুষ্ঠান সম্প্রচারিত হোক না কেন বাংলা সিরিয়ালের জুরি মেলা ভার। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের মানুষও বাংলা ধারাবাহিক গুলির অনেক বড় ভক্ত।
বাংলা ধারাবাহিকের প্রকাশনার ক্ষেত্রে প্রথম সারির চ্যানেল গুলির মধ্যে অন্যতম স্থান দখল করেছে স্টার জলসা। এই চ্যানেলের প্রায় প্রতিটি ধারাবাহিকি বাংলার দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়। এই চ্যানেলে কাজ করা সমস্ত নবাগত অভিনেতা-অভিনেত্রীদের জন্য একটি বড় পাওয়া। তবে সম্প্রতি জানা গিয়েছে এই চ্যানেলের দুটি ধারাবাহিকের শুটিং আচঙ্কাই বন্ধ হয়ে যাচ্ছে আজ থেকে।
স্টার জলসার দুটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হলো গুড্ডি এবং একাদক্কা। এই দুটি ধারাবাহিকের লেখিকা হচ্ছেন লীণা গাঙ্গুলী। শোনা গেল আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই দুই ধারাবাহিকের শুটিং। কিন্তু কেন? তবে কি কোন আভ্যন্তরীণ বিতর্কের জেরে এমন সিদ্ধান্ত নিচ্ছে চ্যানেল? আজ শেষ শুটিং হলে শেষ সম্প্রচার কবে হতে চলেছে?
বিষয়টা একটু অন্যরকম। আজ থেকে চার দিনের জন্য বন্ধ থাকছে ধারাবাহিকের শুটিং। কিন্তু বন্ধ থাকবে না সম্প্রচার কারণ এই দুই ধারাবাহিকের বেশ কিছু এপিসোড স্টক করা রয়েছে। এই দুই ধারাবাহিকের লেখিকা লীনা গাঙ্গুলী চারদিনের জন্য কাশ্মীর যাচ্ছেন জল দুপুর ধারাবাহিকের রিমেক ভার্সনের শুটিং অবস্থান দেখতে। তাই এই চার দিন বন্ধ থাকবে ধারাবাহিকের শুটিং।

