ভক্তদের জন্য দুঃসংবাদ, বন্ধ হল এক্কাদোক্কার শুটিং! তবে কি রাধিকা অনির্বাণের সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হবে ধারাবাহিক?

টেলিভিশনে একের পর এক বাংলা ধারাবাহিক (Bengali Serial) বন্ধ হয়ে যাচ্ছে। কারও বয়স ২ বছর, কারও ৬ মাস, কোনও সিরিয়াল আবার তিন মাসেই বন্ধ হচ্ছে। এই আবহে আবার শোনা যাচ্ছে, এক জনপ্রিয় ধারাবাহিকের শুটিং নাকি আচমকা বন্ধ হয়ে গিয়েছে। কথা হচ্ছে স্টার জলসার ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka) ধারাবাহিকটিকে নিয়ে। খবর সামনে আসতেই চিন্তায় পড়ে গিয়েছেন অনুরাগীরা।
বর্তমানে দর্শকের ট্রোলের মুখে স্টার জলসার (Star Jalsha) ধারাবাহিক ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। শুরু থেকেই এই ধারাবাহিকে স্বাভাবিক কিছু সেই অর্থে দেখা যায়নি। শুধুই ঝগড়া আর লড়াই। রাধিকা পোখরাজের বন্ধুত্ব একটা সম্পর্কে বাঁধা পড়লেও তা সময়ের সাথে সাথেই ফিকে হয়ে যায়। রাধিকা তার জীবনে নতুন সঙ্গীর হাত ধরে আর পোখরাজ তার জীবনে রঞ্জাকে আঁকড়ে ধরে।
‘রাধিরাজ’ জুটি ভেঙে যাওয়ার পর অনেক অনুরাগীরই মন খারাপ। তারা এই ধারাবাহিকে ভীষণ ভাবে শুধুই রাধিকা আর পোখরাজকে জুটি হিসাবে দেখতে চেয়েছিলেন। তবে যারা রাধিকা আর অনির্বান অর্থাৎ প্রতীক আর সোনামনিকে জুটি হিসাবে ভীষণ পছন্দ করেন তাদের কাছে ‘অনাধিকা’ জুটিই বেস্ট।
পোখরাজ যেমন রঞ্জাকে নিজের স্ত্রী হিসাবে মেনে নিয়েছে, তেমনই সব ঝড়-ঝাপটা, ভুল বোঝাবুঝি কাটিয়ে রাধিকা আর অনির্বান যখন বিয়ের ববন্ধনে আবদ্ধ হল তখন তাদের জীবনে আবার নতুন ঝড়। রাধিকার সংসার ভাঙতে মোক্ষম চাল দিল কমলিনী। বিয়েটা মুখ বুঝে মেনে নিলেও রাধিকাকে অনির্বানের সাথে সহ্য করতে পারছেনা সে, তাই রাধিকাকে তার আর অনির্বানের মিথ্যে সম্পর্কের গল্প এমনভাবে বলে যা বিশ্বাস করতে রাধিকা বাধ্য হয়।
আরও পড়ুনঃ জলসার দুই ধনন্তরি ডাক্তার রাধিকা সূর্য, দুজনেরই মাথা খারাপ! ডাক্তার হয়েও চিকিৎসা ক্ষেত্রের কোনো উন্নতি কাজে লাগায় না শুধু চিৎকার করে
এই ভাবেই একটু একটু করে এগিয়ে যাচ্ছিল গল্প কিন্তু সমস্যাটা তৈরি হলো আজ থেকে। গতকাল রাত বারোটা অব্দি শুটিং চলেছে এক্কাদোক্কা ধারাবাহিকের। এবং তারপরেই ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউস জানায় পরপর দুইদিন বন্ধ থাকবে এই ধারাবাহিকের শুটিং। এর নেপথ্যে কি রয়েছে সেটা জানা সম্ভব হয়নি। হঠাৎই রিসেপশনের আগেই বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিকের শুটিং।

