দেবার মাকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছিল প্রিয়রঞ্জন! সামনে এল দেবার অতীত!

স্টার জলসায় (Star jalsha) সকলের পছন্দের একটি ধারাবাহিক হল ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকটিতে শুরু থেকেই বেশ জমজমাট পর্ব দেখানো হচ্ছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্প তত ইন্টারেস্টিং হচ্ছে দর্শকের কাছে। তাইতো ধারাবাহিকটি প্রতিদিনই দেখছেন দর্শকেরা। যদিও ধারাবাহিকের সময় নিয়ে অনেকেই আপত্তি ছিল, ধীরে ধীরে সেই সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন দর্শক।
ধারাবাহিকের গতকালের কয়েকটি পর্বে দেখানো হয়েছে দেবার উপর নজর রাখার জন্য বস্তিতে একটি লোক ঠিক করেছে প্রিয়রঞ্জন। সেই লোকটি ভিখারী সেজে দেবার উপর নজর রাখছে। একই সঙ্গে দেবার সঙ্গে আঁখির কোন সম্পর্ক আছে কিনা সেটাই জানতে চাইছে প্রিয়রঞ্জন। এদিকে ভিখারিটিকে দেখে প্রথমে প্রিয়রঞ্জন এর লোক হিসেবে ধরতেই পারেনি দেবা। কিন্তু আগের দিন চারআনা আঁখি এবং দেবার ছবি তুলতে দেখে ওই লোকটিকে। তারপর সবকিছু বলে দেয়। দেবা ওই লোকটির থেকে ফোন নিয়ে আঁখি এবং তার ছবি ডিলিট করে দেয়। আর লোকটির পেট থেকে কথা বের করতে থাকে।

দুই শালিক আজকের পর্ব ২৬ অক্টোবর (Dui Shalik Today Episode 26 October)
ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় দেবা লোকটিকে মেরে তার কাছ থেকে সমস্ত সত্যি কথা আদায় করতে যায় কিন্তু আঁখি তাকে বাধা দেয় তাকে মারতে বারণ করে। সেই সুযোগে লোকটা পালিয়ে যায় সেখান থেকে। এরপরে দেবার মাসি দেবা কে বলে আঁকি হয়তো দেবে কে ফাঁসানোর জন্য ওই লোকটাকে ঠিক করেছিল। মাসীর মুখে এই কথা শুনে ভীষণ কষ্ট পায় আঁখি, আর ওদিকে আখের কষ্ট দেখে বেজায় রেখে যায় দেবা মাসিকে উল্টোপাল্টা কথা শুনে সেখান থেকে পাখিকে নিয়ে বেরিয়ে আসে।
প্রিয়রঞ্জন এর প্ল্যান ধরে ফেলে দেবা
এদিকে প্রিয়রঞ্জন যে লোকটিকে পাঠিয়েছিল সেই লোকটি লুকিয়ে সব খবর দেয় প্রিয়রঞ্জনকে। সে জানায় দেবা তাকে ধরে ফেলেছে কোনমতে সে প্রাণ হাতে নিয়ে বেঁচে ফিরেছে, তার থেকে ফোনটা ছিনিয়ে নিয়েছে। তবে একটি মেয়ের সঙ্গে দেবার সম্পর্ক রয়েছে যে প্রায় গ্যারেজে আসে। তার সঙ্গে ছবিও তুলেছিল দেবার। কিন্তু দেবা সেই সব ছবি ডিলিট করে দিয়েছে। তার থেকে ফোন কেড়ে নিয়ে। এই কথা শুনে তো প্রিয়রঞ্জন খুব রেগে যায়। আর ওই লোকটি যে ফোন থেকে প্রিয়রঞ্জন এর অন্য একটি নাম্বারে ফোন করত সেই সিম টা খুলে ফেলে দেয়। যাতে কোনোভাবে ধরা না পড়ে।
আরও পড়ুন: সুখের হয়নি প্রথম বিয়ে! বাবার বয়সী লোককে স্বামী হিসেবে কেন বেছে নিলেন গার্গী!
এদিকে আঁখিকে নিয়ে কি করব প্রিয়রঞ্জন সেটাই বুঝতে পারে না। রাইমা জানায় আঁখির বিয়ে দিয়ে দিতে। তাহলে আঁখিকে বাড়ি থেকে বের করা যাবে। এদিকে প্রিয়রঞ্জনকে গোড়া জানায় আঁখি যে খেলা খেলছে সেটা আগেই ধরতে পেরেছিল সে। আসলে বস্তিতে ঝিলিক গোড়াকে মেরেছিল। সে তো বুঝতে পারেনি যে ওটা আঁখি নয় ঝিলিক। এদিকে রাইমা বলে যে তার ভাই কালীপদ এর সাথে আঁখির বিয়ে দিয়ে দিতে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কী হবে।

