মা ছেলের একই জুটি তিনটি সিরিয়ালে! এই সম্পর্কের সমীকরণ সত্যি করে মা ছেলের সম্পর্ককেও হার মানাবে বলছে দর্শক

রোজকার একই জীবন, সেই এক কাজ, সেই এক মুখ দেখতে দেখতে একঘেয়েমিতে ভরে ওঠে জীবন। আর সেই একঘেয়েমি কাটানোর জন্যই মানুষের কাছে মেলে ধরা হয়েছে বিনোদন জগতকে। আরে বিনোদন জগতের সাহায্যেই এখন অবসর সময় সুন্দরভাবে কাটছে দর্শকদের। এই বিনোদন জগতের একটা বড় অংশ জুড়ে রয়েছে বাংলা ধারাবাহিক।
প্রত্যেকদিন কাজ শেষে বাড়ির মেয়ে বউ থেকে শুরু করে মা কাকিমা, কাকা জ্যাঠা প্রত্যেকেই এখন নিয়ম করে তাদের পছন্দের ধারাবাহিক দেখে থাকেন। আর উপভোগও করেন। ধারাবাহিকের প্রত্যেকটা চরিত্র সেটা স্ত্রী হোক বা মা ছেলে হোক বা বাবা, সব কিছুকেই গভীরভাবে নিরীক্ষণ করেন। কোথাও কোথাও নিজেদের সঙ্গে মিলল খুঁজে পান তারা আর তখনই ধারাবাহিকগুলি বাস্তবসম্মত হয়ে ওঠে আর তার সাথে মানুষের অনেকটা কাছের হয়ে যায়।
ধারাবাহিকের একই নায়ক নায়িকা পুনরায় অন্য ধারাবাহিককে ফিরে এসেছে আর জুটি বেধেছে এমনটা আমরা অনেকেই দেখেছি। অনেক ধারাবাহিক দেখেছি। কিন্তু মা ছেলেও যে জুটি বেঁধে একাধিক ধারাবাহিকের ফিরে আসতে পারে এমনটা হয়তো আমরা আলাদা করে লক্ষ্য করিনি। আর এমনটাই হলো তিনটি ধারাবাহিকে। যারা নিয়মিত ধারাবাহিক দেখেন বা বলা যেতে পারে যারা ধারাবাহিকের পোকা তারা নিশ্চয়ই মনে রাখবেন কৃষ্ণকলি ধারাবাহিকের কথা।
এখানে নায়ক হয়েছিলেন নীল, এবং নায়িকা হয়েছিলেন তিয়াসা লেপচা। এই ধারাবাহিকে নিখিল সুজাতার মা ছেলের জুটি দেখে বোঝার উপায় ছিল না যে এরা বাস্তবে মা ছেলে নয়। দর্শকের পছন্দ অনুযায়ী আবার আরেকটি ধারাবাহিকের আনা হয় এই মা ছেলের জুটিকে আর সেটি হল উমা। উমা ধারাবাহিকেও এনাদের একসাথে বেশ লেগেছিল। আর তারপর এই মুহূর্তে বাংলা মিডিয়ামেও বিক্রমের আসল মা হিসেবে দেখানো হচ্ছে এই অভিনেত্রীকেই।
এই দুই মা ছেলের জুটি প্রত্যেকটি ধারাবাহিকেই সেরা হয়ে উঠছে। আসলে দর্শকরা যখন একটি ধারাবাহিক দেখেন তখন সেই ধারাবাহিকে দেখানো সম্পর্ক গুলিকে খুব আপন করে নেন আর পরবর্তীতে আসা কোন নতুন ধারাবাহিকে যখন সেই সম্পর্কগুলি দেখতে পান তখন তাদের আনন্দের পরিমাপ আরো বেড়ে যায়। নিখিল সুজাতার সেই মা ছেলের জুটিকে পরপর আরো দুটি ধারাবাহিকে নিয়ে আসায় বেশ সন্তুষ্ট দর্শকমহল।

