বিয়ের আগের ফুলশয্যা! তোমাদের রানী নিয়ে একাধিক মন্তব্য দর্শকের!

স্টার জলসায় (Star Jalsha) আসছে একের পর এক নতুন নতুন ধারাবাহিক। সমস্ত সিরিয়ালগুলো এক একটা নতুন নতুন গল্প নিয়ে দর্শকদের সামনে আসছে। এরমধ্যে বর্তমানে রোম্যান্টিক ভরা পর্ব চলছে ‘তোমাদের রানী’ (Tomader Rani) তে। ধারাবাহিকে দুর্জয় (Durjay) ও রানীর (Rani) কেমিস্ট্রি মন কেড়ে নিয়েছে অনেকের। তাদের মধ্যে প্রেমের যে শুভারম্ভ হচ্ছে, তা বেশ উপভোগ করছেন দর্শক।

৮ই সেপ্টেম্বর স্টার জলসার পর্দায় এসেছে এই নতুন মেগা ‘তোমাদের রানী’ । বর্তমানে রোম্যান্টিক পর্ব সামনে এলেও এক অন্যধরণের গল্পের লক্ষে এগোবে এই মেগা। ধারাবাহিকের প্রধান চরিত্রে রয়েছেন রানী ওরফে ধারাবাহিকের নায়িকা অভিকা মালাকার (Abhika Malakar)। বিপরীতে নায়কের চরিত্রে দুর্জয় ওরফে অর্কপ্রভ রায় (Arkoprovo ray)।

রানী সর্বদা নিজের পায়ে দাঁড়িয়ে মায়ের স্বপ্ন পূরণ করতে চায়। রানীর ইচ্ছা ডাক্তার হওয়ার। ছোটবেলা থেকে সে পড়াশোনাতেও খুব ভালো। আর এই এই বয়সে বিয়ের কথা সে একেবাতেই ভাবে না। এদিকে তার বাবা ও দাদারা বিয়ের ঠিক করেছে রানী। যদিও সেই বিয়ে করার একটুও ইচ্ছা নেই তার। এরমাঝেই বন্ধু দেবযানীর বিয়ের জন্য রানী তার বাড়ি যায়। আর সেখান থেকেই শুরু রানীর জীবনের এক নতুন অধ্যায়।

Bengali serial

রানী দেবযানীর বরের ভাই দুর্জয়ের প্রেমে পড়ে যায়। প্রথমে তাদের বন্ডিং তেমন গড়ে না উঠলেও ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসতে থাকে। রানীর স্বাধীনচেতা মনোভাব দুর্জয়ের খুব ভালো লাগে। পাশাপাশি রানী স্পষ্টবাদী। যদিও দুর্জয় অতীতের প্রেম ভেঙে যাওয়ায় সাহস পায় না আবার ভালোবাসায় পড়ার।

Bengali serial

আজকের পর্বে দেখা যাবে, নেশার ঘোরে দুর্জয় রানীর কাছে আসে। রানীও নিজেকে সেই মুহূর্তে আর দূরে সরিয়ে রাখতে পারে না। তাদের সেই রোম্যান্টিক মুহূর্ত আসবে জেনে অনেকের মনে হয়, সেটি হয়তো স্বপ্ন ছিল। তবে তা নয়, আসলেই রানী ও দুর্জয় কাছাকাছি আসবে। দুর্জয় যদিও নেশার ঘরে রানীর কাছে আসে। এরপর রানীর জীবন কোন মোড় নিতে চলেছে? তা যদিও জানা নেই। তবে আজকের পর্ব হতে চলেছে বেশ চমকদার, তা নিশ্চিত।

Back to top button