প্রকাশ্যে প্রিন্সিপালের আসল পরিচয়! নতুন ষ’ড়যন্ত্রের শিকার পরশুরামের পরিবার! স্ত্রী সন্তানকে রক্ষা করতে পারবে তো নায়ক? ফাঁ’স আজকের পর্ব

স্টার জলসার (Star Jalsha) পর্দায় নতুন শুরু হাওয়া ধারাবাহিক গুলির মধ্যে একটি হল পরশুরাম (Parshuram)। বেশ কয়েক সপ্তাহ হল ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এবং অভিনেতা ইন্দ্রজিৎ বসু (Indrajit Bose) এই ধারাবাহিকের হাত ধরে ইন্দ্রজিৎকে বহু বছর পর আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পেয়েছি। মাঝে ছোটখাট কিছু কাজ করলেও ইন্দ্রজিৎকে প্রথম সকলে চিনেছিলেন জি বাংলার রাশি ধারাবাহিকের মাধ্যমে।

পরশুরাম ধারাবাহিকটি শুরুর দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচ্ছে। চলতি সপ্তাহে তো টিআরপি টপার হয়েছে ধারাবাহিকটি। সকলকে ছাপিয়ে একেবারে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে দর্শকদের কাছে। যেটা একেবারেই অবিশ্বাস্য ছিল। তবে ধারাবাহিকের গল্প এবং তৃণা ইন্দ্রজিতের জুটি একটু একটু করে দর্শকদের মন জিতে নিচ্ছে।

Bengali serial

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে পিকু লাট্টুর উপর হওয়া আক্রমণের হাত থেকে তাদেরকে রক্ষা করে পরশুরাম। কর্ণ চ্যাটার্জির গুন্ডাদের মেরে একেবারে শুয়ে দেয় রাস্তায়। গুন্ডারা কোন ক্ষতি করতে পারে না কারোর। এই খবর পরশুরাম নিজেই ফোন করে কর্ণ চ্যাটার্জিকে জানিয়ে দেয়। আরো একবার হেরে যায় কর্ণ চ্যাটার্জী।

আরও পড়ুনঃ টিআরপি তালিকায় জোড়া চমক! ফের কামাল করল জলসা! প্রকাশ্যে চলতি সপ্তাহের টিআরপি তালিকা!

আজকের পর্বে দেখানো হবে, আরাধ্যা ফোন করে তার দিদি এবং জামাইবাবু শিবপ্রসাদকে রিসেপশন পার্টির জন্য নিমন্ত্রণ করে। জানিয়ে দেয় ওই পার্টিতেই কবীর হাজির থাকবে এবং ধুমধাম আয়োজনে তাদের রিসেপশন পার্টি হবে। আরাধ্যার মুখে এসব কথা শুনে তো অবাক হয়ে যায় তটিনী। কারণ কবীরকে কোনোভাবেই জেল থেকে বের হতে দেবে না তারা। কবীর যে অন্যায় করেছে তার জন্য শাস্তি তাকে পেতেই হবে।

এদিকে জেলে কবীরের সঙ্গে দেখা করতে যায় পিকু এবং লাট্টুর স্কুলের প্রিন্সিপাল ম্যাম। কিন্তু হঠাৎ তিনি কেন কবীরের সাথে জেলে দেখা করতে এসেছেন সেটাই বোঝা যাচ্ছিল না। কবীর তিনি ভীষণ খোঁটা দিয়ে কথা বলছিলেন। কর্ণ চ্যাটার্জির ছেলে হবার জন্য তাকে অনেক ছোট বড় কথা শোনান প্রিন্সিপাল ম্যাম। বোঝাই যাচ্ছিল তার পুরনো কোন রাগ বা ক্ষোভ রয়েছে কবীরের প্রতি। নানান কথার মাধ্যমে জানা যায় কবীর আসলে কর্ণ চ্যাটার্জির স্ত্রী এবং কবীরের মা। কিন্তু স্বামী এবং ছেলের বিরুদ্ধে গিয়ে কেন তিনি লাট্টু এবং পিকুর হয়ে লড়াই করছে সেটাই এখনো স্পষ্ট নয়। তাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা বোঝা যাচ্ছিল কিন্তু কিসের জন্য এই দূরত্ব সেটাই এখনো জানা যায়নি।

Back to top button