পোখরাজ রঞ্জা আস্তে আস্তে মলিন হচ্ছে এক্কাদোক্কা থেকে, তবে কি চিরতরে হারিয়ে যাবে ধারাবাহিকের মুখ্য নায়ক?

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকএক্কা দোক্কা (Ekka Dokka)। এমবিবিএস ফাইনাল ইয়ারের স্টুডেন্ট পোখরাজ ও রাধিকার ঝগড়া দিয়েই শুরু হয়েছিল ধারাবাহিক। এরপর সময়ের স্রোতে বদলে যায় ধারাবাহিকের গল্প। কলেজ ক্যাম্পাসে যে দুই ছাত্রছাত্রীর মধ্যে তুমুল ঝামেলা হত তারপর তাঁরা স্বামী-স্ত্রী হন আর বর্তমান ডিভোর্স হয় তাদের।

টিআরপি লিস্টে এক সময় এক নম্বরে থাকা ‘মোহর’ বন্ধের পর ভেঙে যায় মোহর-শঙ্খর অনস্ক্রিন জুটিও। দুই অভিনেতা দুই ভিন্ন সিরিয়ালে অভিনয় করতে শুরু করেন। ফের এক্কা দোক্কা ধারাবাহিকের মধ্যে দিয়ে পর্দায় এক হয়েছেন তাঁরা। তারপর এত বেশি ধারাবাহিকে রাধিকা অনির্বাণ মোমেন্ট বেড়ে গেছে যে দর্শকরা বুঝে পান না তারা কি দেখছেন, এক্কা দোক্কা নাকি মোহর।

সম্প্রতি এক্কাদোক্কা ধারাবাহিকের যে নতুন প্রোমো রিলিজ হয়েছে তাতে দেখা মেলেনি পোখরাজের তাতে শুধুই দেখানো হয়েছে রাধিকা আর অনির্বাণকে। শুধু তাই নয় ধারাবাহিককে ধীরে ধীরে পোখরাজ আর রঞ্জাবতীর দৃশ্যমানতা কমে যাচ্ছে। তাদের এখন আর তেমন একটা দেখা যায়না ধারাবাহিকের পর্দায়।

দর্শকরা প্রথম দিকে পোখরাজের সাথে রঞ্জাবতীর বিষয়টা ভালো চোখে না দেখলে ধীরে ধীরে তাদের জুটি বেশ পছন্দ করছেন ভক্তরা। অনির্বাণ রাধিকার জুটির চেয়েও অনেক বেশি ভালো লাগছে পোখরাজ রঞ্জাবতীকে। ভক্তরা ভয় পাচ্ছেন এবার ধীরে ধীরে এই জুটিকে দেখানো একেবারে বন্ধই না করে দেন ধারাবাহিক নির্মাতারা।

অন্য দিকে একটি অন্য ভয় বাসা বেধেছে দর্শকদের মনে। শুরু হয়েছে এক নতুন জল্পনা। একে একে মিল হয়ে যাচ্ছে সবার। নির্বিঘ্নে মিটেছে অঙ্কিতার বিয়ে। পোখরাজ খুশি তার রঞ্জাবতীকে নিয়ে। আর খুব তাড়াতাড়িই ঠিক হয়ে যাবে রাধিকা অনির্বাণের ভুল বোঝাবুঝি। তাহলে কী এবার শেষ হয়ে যাচ্ছে এক্কা দোক্কাও। এমনিতেই স্টার জলসার পর্দায় আসছে পাঁচটি নতুন ধারাবাহিক তাই এই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এই নিয়ে বেশ চিন্তিত ভক্তরা।

Back to top button