১৫ বছর পর টেলিভিশনের পর্দায় হারিয়ে যাওয়া সেই বিখ্যাত জুটি!কোন ধারাবাহিকে ফিরছেন তাঁরা?

মেগা ধারাবাহিকের (Serial) তালিকায় যোগ হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Serial)। নতুন ধারাবাহিকের হাত ধরে এমন অনেক নতুন অভিনেতা অভিনেত্রী অভিনয় জগতে আসেন। তেমনি অনেক নতুন জুটিও তৈরি হয় এই নতুন ধারাবাহিকের হাত ধরে। আর সেই ধারাবাহিক এবং জুটি গুলোকে দেখতে বেশ পছন্দ করেন দর্শক। বাংলা হিন্দি সব চ্যানেলেই একের পর এক নতুন ধারাবাহিক আসছে। যার জন্য বাড়ছে প্রতিযোগিতা।

যেমন জি বাংলা, স্টার জলসার পর্দায় কিছুদিন আগে বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে। আগামী দিনের আরও নতুন নতুন ধারাবাহিক শুরু হওয়ার কথা রয়েছে। বিভিন্ন জনপ্রিয় প্রোডাকশন হাউজের পক্ষ থেকে আসছে এই জনপ্রিয় ধারাবাহিকগুলি। দর্শকেরা যার জন্য ভীষণ উত্তেজিত হয়ে রয়েছেন।

তেমনি খুব শীঘ্রই আরও এক ধারাবাহিকের হাত ধরে বহুদিন বাদে ফিরছে জনপ্রিয় জুটি। যাদের এর আগেও বহু ধারাবাহিকে একসাথে দেখেছেন দর্শক। মাঝে অনেকদিন তাদের একসাথে দেখা না গেলেও ফের আবারও জনপ্রিয় চ্যানেলের ধারাবাহিকে ফিরছেন দুজনে।

দর্শকেরা অধির আগ্রহে দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন দুজনকে একসঙ্গে দেখার জন্য। অবশেষে দর্শকদের দীর্ঘ সেই প্রতীক্ষার অবসান হলো। অনেকদিন ধরেই তো দর্শকেরা চাইছিলেন তাদের একসাথে নতুন ধারাবাহিকে। পৌরাণিক কাহিনী ‘বেহুলা-লখিন্দর’ ধারাবাহিকে বেহুলা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী পায়েল দে এবং লখিন্দরের ভূমিকায় ছিলেন অভিনেতা অর্কজ্যোতি পাল চৌধুরী।

আরও পড়ুনঃ শেষ চালে কিস্তিমাত! সবাইকে চমকে দিয়ে সত্যিটা প্রমাণ করল আনন্দী! ধরা পড়ল আসল মাথা! দুর্ধর্ষ আজকের পর্ব

দীর্ঘ ১৫ বছর পর সেই আইকনিক জুটি পর্দায় ফিরছে। বেহুলা-লখিন্দর’ অর্থাৎ পায়েল-অর্কজ্যোতি-কে বহু বছর পর আবার ছোটপর্দায় একসঙ্গে দেখবে দর্শক। বর্তমানে ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ নায়িকার চরিত্রে রয়েছেন অভিনেত্রী পায়েল দে, আর তার বিপরীতে রয়েছেন তথাগত। আর এই ধারাবাহিকেই নতুন একটি চরিত্রে অভিনয় করবেন অভিনেতা অর্কজ্যোতি। তার চরিত্রে নাম ‘রেয়ান’।

Back to top button