জলসার জনপ্রিয় নায়কের প্রেমে নিম ফুলের মধুর নায়িকা! বছরের শুরুতেই প্রেমে সিলমোহর! সমাজ মাধ্যমে ফুটে উঠলো ভালোবাসার মুহূর্ত!

ধারাবাহিককে (Tv Serial) অভিনয় করতে করতে অভিনেতা অভিনেত্রীদের একে অপরের প্রেমে পড়া নতুন কিছু নয়। এমন বহু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা একই ধারাবাহিকে (Mega Serial) অভিনয় করতে করতে একে অপরের প্রেমে পড়েছেন। এরকম বহু উদাহরণ আমাদের চারিপাশে ছড়িয়ে রয়েছে। এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা তাদের সহকর্মীর প্রেমে পড়েছেন।

অভিনেতা অভিনেত্রীদের কর্মজীবনের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের মনে ব্যাপক কৌতুহল থাকে। আর সেই কৌতূহল থেকে দর্শকরা তাদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি নানান খবর খুঁজে বার করে। তারা কোথায় থাকে, বয়স কত, কার সঙ্গে প্রেম করছে তাদের প্রাক্তন কে সমস্ত কিছু দর্শকদের নখ দর্পণে থাকে। তাই তাদের প্রেম জীবন নিয়েও ভীষণই আগ্রহী থাকেন দর্শকেরা, তাদের পছন্দের অভিনেতা অভিনেত্রীর জীবনসঙ্গীকে সেটা জানার জন্য অনেকেই উদগ্রীব হয়ে থাকেন। টলি পাড়ার এরকম অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা ধারাবাহিক সিনেমায় কাজ করতে গিয়ে পরিচিত হয়েছেন একে অপরের সঙ্গে, পরে সেই সম্পর্ক ভালোবাসায় পরিণত হয়েছে।

সম্প্রতি সেরকমই বাংলা ধারাবাহিক জগতের জনপ্রিয় এক ধারাবাহিক নিম ফুলের মধুর নায়িকার সাথে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের নায়কের সম্পর্কের নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই প্রেম করছেন দুজনে।

এর আগেও অভিনেত্রী নিজের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেও সরাসরি নাম বলেননি। এমনকি সোশ্যাল মিডিয়াতে কোনো ছবিও পোস্ট করেননি। তাই এতদিন পর্যন্ত কার সাথে সম্পর্কে রয়েছেন সেই নিয়ে কেউ কোনো খবরই জানতে পারেনি। এবারে নিজেরাই নিজেদের সম্পর্কে সিলমোহর দিলেন অভিনেত্রী ও অভিনেতা।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! উষসী চক্রবর্তীর জীবনে নেমে এলো অন্ধকার! এই মুহূর্তে কি অবস্থায় আছে অভিনেত্রী?

নিম ফুলের মধু ধারাবাহিকে বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে অভিনেত্রী আয়েন্দ্রি রায়কে। অন্যদিকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো রাঙামতি তীরন্দাজ। সেখানে নায়ক চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়। এতদিন দুজনেই প্রেমের সম্পর্কে ছিলেন। তবে সেই খবর কেউই জানতে পারেনি। এবারে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেদের সম্পর্কেও সিলমোহর দিলেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Ayendri Roy (@hey_itsayendriroy)

Back to top button