টিআরপি বৃদ্ধির জন্য পাল্টে গেল ধারাবাহিকের গল্প, ভালোই হয়েছে বলছে দর্শক মহল
ফুলকিকে মাত দিতে সন্ধ্যাতারার মূল গল্পই বদলে ফেলল ধারাবাহিক নির্মাতারা! এইবার খেল দেখাবে সন্ধ্যাতারা বলছে ভক্তরা

বর্তমানে বাংলা বিনোদন (Entertainment) জগত এখন দর্শকদের অবসর জীবন যাপনের অন্যতম সঙ্গী। আর এই বিনোদন জগতের একটা বড় অংশ দখল করে রয়েছে বাংলা ধারাবাহিক (Bengali Serial)। তবে বর্তমানে ধারাবাহিক গুলির স্থায়িত্ব ভীষণ ঠুনকো। পান থেকে চুন খসলেই রাতারাতি বন্ধ হয়ে যায় ধারাবাহিক।
ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার একটি অন্যতম এবং প্রধান কারণ হচ্ছে টিআরপি। টিআরপি না থাকলে অর্থাৎ কোন ধারাবাহিক যদি কাঙ্খিত টিয়ার কি না তুলতে পারে তাহলে চ্যানেলের কাছে সেই ধারাবাহিকের কোন মূল্য থাকেনা। আর সময়ের আগেই দুই দিনের নোটিশেই বন্ধ হয়ে যায় সেই ধারাবাহিক। তাই এখন প্রত্যেকটি ধারাবাহিক ভীষণ ব্যস্ত টিআরপি তালিকায় ভালো পজিশনে থাকার জন্য।
টিআরপিতে নিজের জায়গা পাকা করতে চাই একটি মজবুত প্লট। ধারাবাহিকের গল্প সুন্দর হলে আপনা আপনি আকর্ষিত হবে দর্শক মহল। আর দর্শক যত বাড়বে, ধারাবাহিকের স্থায়িত্ব তত বৃদ্ধি পাবে। ফলে অকালে হারিয়ে যাওয়ার ভয় আর থাকবে না। এবার সেই পথেই হাঁটলো স্টার জলসা চ্যানেলের সন্ধ্যা তারা। পরিবর্তন আনল প্লটে।
পরিবর্তিত হলো পুরোনো প্লট
শুরুর পর থেকে বিশেষ উন্নতি দেখা যায়নি এই ধারাবাহিকের টিআরপিতে। যে কারণে একটি ধারাবাহিককে সরিয়ে সন্ধ্যা তারাকে জায়গা করে দেওয়া হয়েছিল সেই কারণটাই পূরণ করতে পারছিল না এই ধারাবাহিক। যে গল্প নিয়ে ধারাবাহিকের সূত্রপাত একদম শুরুতে সেটা ভালো লাগলেও মাঝে কেমন যেন একঘেয়ে হয়ে উঠেছিল দর্শকদের কাছে। সেই একই প্লট আর পছন্দ করছিলেন না ভক্তরা।
নায়িকার চরিত্রে পরিবর্তন
তাই এবার আকাশ পাতাল বদল ঘটল প্লটে। শুধু তাই নয় আপাদমস্তক পরিবর্তিত হলো সন্ধ্যা অর্থাৎ ধারাবাহিকের নায়িকার চরিত্রটি। পূর্বের তুলনায় এখন নায়িকা অনেক বেশি ঝলমলে এবং স্মার্ট অর্থাৎ বুদ্ধিমতী। কৌতুকের সাথে সাথে নিজের বুদ্ধি খাটিয়ে একটু একটু করে ধারাবাহিকটিকে দর্শকদের পছন্দের তালিকাভুক্ত করছে সন্ধ্যা। সন্ধ্যা তারার বর্তমান গল্প বেশ পছন্দ করছেন ভক্তরা। তাই আর পুরনো প্লট নয়, এইবার নতুন প্লট নিয়েই এগোবে এই ধারাবাহিক। আর এতেই খুশি দর্শক মহল।

