তিন্নিকে ছাদ থেকে ফেলে দিতে গেল সৃজন! তিন্নির কথা শুনে পর্ণার রাগে গা জ্বলে উঠলো, কী এমন বললো সে? ফাঁস দমদার আগামী পর্ব

বর্তমানে জি-বাংলার একটি অন্যতম জনপ্রিয় ফ্যামিলি ড্রামা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা অভিনীত নিম ফুলের মধু। শুরু থেকেই টিআরপিতে ১ থেকে ৫-এ জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক আর সপ্তাহের পর সপ্তাহ নিজের জায়গা ধরেও রেখেছে তা বলাই বাহুল্য।
একটি ভিন্ন পরিবারের, আরো দশটা আলাদা মনোবৃত্তি সম্পন্ন মানুষের সঙ্গে থেকে, সবাইকে মেনে এবং মানিয়ে নিয়ে স্বামীর সঙ্গে সংসার করার স্বপ্ন নিয়ে দত্ত বাড়িতে আসে পর্ণা। আসার পর থেকে অনেক ঝড় ঝাপটা বিপত্তির সম্মুখীন হতে হয় তাকে। তবু দমে যায়নি সে। প্রতিদিন প্রতিকূল পরিবেশকে বুদ্ধি দিয়ে পার করেছে পর্ণা।
ধারাবাহিকের আগামী পর্ব ফাঁস হতেই শোরগোল পড়ে গিয়েছে দর্শকম মহলে। এমনটাও কখনো হবে কল্পনাও করতে পারেননি দর্শক। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে তিন্নিকে মাটিতে ফেলে দিচ্ছে সৃজন। আর এই সমস্ত কিছুই চোখে পড়ে যায় পর্ণার। এমন ঘটনা দেখে তাড়াতাড়ি তাদের কাছে চলে আসে সে।
এসে সৃজনকে বলে একই সৃজন তুমি ওকে ফেলে দিতে যাচ্ছিলে। তখন সৃজন বলে হ্যাঁ আমি ওকে ফেলে দিচ্ছিলাম। আর রেগে মেগে ওখান থেকে বেরিয়ে যায়। তিন্নিকে তোলে পর্ণা। রাগে জ্বলে পুড়ে খাক হয়ে যায় তিন্নি। কারণ শুরু থেকেই সে সৃজনকে চেয়ে এসেছে। সবকিছুর মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে এই পর্ণা।
সে পর্ণাকে বলে ওঠে আমি প্রতিজ্ঞা করছি তুমি কোনদিনও সৃজন দাকে পাবে না। তিন্নির মুখে এমন একটা কথা শুনে বিরক্ত হয় পর্ণা। তিন্নির কথাগুলো একদমই পছন্দ হয় না তার। আবার কোন নতুন বিপদে পড়তে চলেছে সে? জানতে হলে ধৈর্য রাখতে হবে দর্শকদের। আর নজর রাখতে হবে নিম ফুলের মধু ধারাবাহিকে।

