পাঁচ তলার মল পুরোটাই টুকলি! ‘কে আপন কে পর’-কে আগাপাশতলা টুকে দিল ’রাঙামতি তীরন্দাজ’

মাত্র কয়েকদিন হল স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ’রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj)। ধারাবাহিকে নায়ক নায়িকা চরিত্রে অভিনয় করছেন নবাগত অভিনেত্রী মনীষা মন্ডল (Manisha Mondal) এবং অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায় (Nilankur Mukherjee)। দুজনেই প্রথমবার জুটি বাঁধছে টেলিভিশনের পর্দায়। মনীষা, প্রথমবার অভিনয় জগতে পা রেখেছে এই ধারাবাহিকের হাত ধরে। তবে নীলাঙ্কুর অভিনয় জগতে বেশ পরিচিত।

ধারাবাহিকের প্রোমো ভিডিওতে দেখা গিয়েছে পাহাড় জঙ্গলে ঘেরা এলাকার মেয়ে রাঙামতি স্বপ্ন দেখে বড় তীরন্দাজ হওয়ার। আর তার এই স্বপ্নে তাকে সাহায্য করছে শহরের একজন দিদিমণি। যিনি ওই গ্রামে বহু বছর ধরে ছেলেমেয়েদের খেলাধুলা শিখিয়ে আসছে। ওই দিদিমনির স্বপ্ন তিনি রাঙামতিকে একজন অনেক বড় তীরন্দাজ বানাবেন।

বর্তমানে ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে রাঙামতির বাবা মারা যাওয়ার পর তিনি রাঙামতিকে কলকাতা শহরে নিজেদের বাড়িতে নিয়ে এসেছেন। সেখানে রাঙামতিকে তীরন্দাজ বিদ্যা শিখিয়ে বড় তীরন্দাজ বানাবেন। কিন্তু রাঙামতি কলকাতায় তাদের বাড়িতে আসার পর থেকে তাকে দিয়ে বাড়ির সবাই মিলে কাজের লোকের মত খাটাচ্ছে, তাকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছে।

আর এই ধারাবাহিকের গল্পের সঙ্গে স্টার জলসার দর্শকরা মিল পাচ্ছে কে আপন কে পর ধারাবাহিকের গল্পের। ওই ধারাবাহিকে একইভাবে দেখানো হয়েছিল। কিভাবে জবা বাড়ির কাজের লোক থেকে একজন উকিল হয়ে উঠেছিল। ওই ধারাবাহিকে জবার চরিত্রের অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। যাকে বর্তমানে নিম ফুলের মধু ধারাবাহিকে দেখা যাচ্ছে। আর অভিনেত্রীর বিপরীতে পরমের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা বিশ্বরূপ।

আরও পড়ুন: অব্যর্থ নিশানাবাজ রাই! সমাজ মাধ্যমের ভাইরাল অভিনেত্রীর গুপ্ত প্রতিভা!

কে আপন কে পর ধারাবাহিকে নকল করছে রাঙামতি তীরন্দাজ

রাঙামতি ধারাবাহিকের সঙ্গে কে আপন কে পর ধারাবাহিকের হুবহু মিল খুঁজে পাচ্ছেন দর্শক। দুই ধারাবাহিকে যেন একই গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। একাংশ দর্শকের মতে কে আপন কে পর ধারাবাহিককে নকল করছে রাঙামতি তীরন্দাজ। ওই ধারাবাহিকে জবা প্রথমে বাড়ির কাজের লোক হয়ে ঢুকেছিল এবং পরবর্তী সময়ে বাড়ির মালিকের ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল তার। রাঙামতির গল্প যেভাবে এগোচ্ছে তাতে করে একই ভাবে বাড়ির মালিক আক্কুর সঙ্গে তার বিয়ে দেখানো হবে পরবর্তী এপিসোডে ধারণা দর্শকদের। কোন কোন দর্শক এই ধারাবাহিক টিকে আবার কে আপন কে পর পার্ট টু বলেও ব্যঙ্গ করতে ছাড়েননি। ওই ধারাবাহীকে জবা কে তার দুই জাত যেভাবে অপদস্থ করতো এই ধারাবাহিকেও রাঙার সাথে ঠিক তেমনটাই করা হচ্ছে।

Back to top button