মা কালীর সামনে খুলে গেল রুদ্রর মুখোশ! সামনে এল মাধবীর আসল পরিচয়! প্রকাশ্যে ধামাকাদার প্রোমো

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) জমজমাট ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘ এক বছর ধরে ধারাবাহিকটি আমরা দেখে চলেছি টেলিভিশনের পর্দায়। শুরুর সময় থেকে আজ পর্যন্ত একটু একটু করে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে ফুলকি। টিআরপি তালিকাতেও মাঝেমধ্যেই প্রথম স্থান দখল করে নেয়। আর রোহিত-ফুলকির জুটি দর্শক মহলে ভীষণই জনপ্রিয়।

বর্তমানে ধারাবাহিকে জমজমাট পর্ব চলছে। মাধবী রুদ্রর উপর ব’দলা নিতে দুর্গাপুজোর দিন গু’লি করে রুদ্রকে। কিন্তু সেই সব দোষ গিয়ে পরে ফুলকির উপরে। যেহেতু ফুলকির সঙ্গে বরাবরই রুদ্রর সম্পর্ক ভালো নয় তাই জন্য ঈশিতা এবং রুদ্রর বোন রিকি দুজনেই ফুলকির উপরে সন্দেহ করে। আর তাদের সন্দেহের বসে ফুলকিকে পুলিশ গ্রেফতার করে।

কিন্তু ফুলকি তো কোনোভাবেই দোষ করেনি। ফুলকি রুদ্রকে শাস্তি দিতে চেয়েছিল ঠিকই কিন্তু রুদ্রকে কখনো প্রাণে মে’রে ফেলার কথা ভাবতেও পারে না ফুলকি। একথা বাড়ির সবাই বিশ্বাস করলেও রুদ্রর বোন, ইশিতা এবং হৈমন্তী বিশ্বাস করে না। এদিকে মাধবী যে ব’ন্দুক দিয়ে গুলি করেছিল রুদ্রকে সেই বন্দুক ফুলকির ব্যাগে পাওয়া গিয়েছে। ফুলকি নিজেও জানে না ওই ব’ন্দুক তার কাছে কি করে আসলো।

কিন্তু ফুলকির বিরুদ্ধে যে সমস্ত প্রমাণ পাওয়া গেছে তাতে করে ফুলকিকে সন্দেহ করাটাই স্বাভাবিক। আসলে মাধবী যে শাড়ি পরে এসেছিল সেরকম একটি শাড়ি পড়েছিল ফুলকি। সেটা দেখতে পায় ঈশিতা, তাই ফুলকির ওপরে সমস্ত সন্দেহের তীর ছুঁড়ে দিচ্ছে। এই বিপদ থেকে ফুলকিকে উদ্ধার করতে প্রত্যেকেই নিজের মতো করে চেষ্টা করছে। জেঠুমনি কথা দিয়েছে ফুলকির বিরুদ্ধে কে এত বড় ষড়যন্ত্র করেছে তাকে খুঁজে বার করবে। রোহিত কথা দিয়েছে ফুলকিকে এ বিপদ থেকে উদ্ধার করবে। এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে।

আরও পড়ুন: অসম্ভবকে সম্ভব করে তুলল ‘গোয়েন্দা পর্ণা’! মা দুর্গার দেখান পথেই হার খুঁজে পেল পর্ণা!

সামনে এলো ফুলকির নতুন প্রোমো

নতুন প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে কালী পুজোতে রুদ্র সুস্থ হয়ে উঠে মা কালীর পুজো করছে। সেই পুজোতে ঢাক বাজাচ্ছে ফুলকি এবং হঠাৎই মা কালীর মূর্তির পেছন থেকে বেরিয়ে আসছে মাধবী। মাধবীকে দেখে তো ভীষণই ভয় পেয়ে যায় রুদ্র। এরপর মাধবী সামনে আসায় ফুলকি বলে এই হলো ঝিনুক, ফুলকির হারিয়ে যাওয়া দিদি। যাকে একদিন রুদ্র বিক্রি করে দিয়েছিল টাকার জন্য। এই প্রোমোর সামনে আসার পর থেকে তো দর্শক ব্যাপক উত্তেজিত হয়ে পড়েছে আসল গল্পটা কি সেটা জানার জন্য। আর সেটা জানতে হলে চোখ রাখতে হবে ফুলকি ধারাবাহিকে।

Back to top button