জগদ্ধাত্রীর প্রধান নায়ক এখন পুবের ময়নায়! ভেঙে পড়লেন অভিনেত্রী!

জি বাংলার (Zee Bangla) একসময়কার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত দিন এগিয়েছে ততই বেড়েছে জগদ্ধাত্রীর জনপ্রিয়তা। পর্দায় জগদ্ধাত্রীর চরিত্রে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। পাশাপাশি স্বয়ম্ভুর চরিত্রে অভিনেতা সৌম্যদীপ মুখার্জীর (Soumyadeep Mukherjee) দুর্দান্ত অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। পর্দায় স্বয়ম্ভু-জগদ্ধাত্রীর দুর্দান্ত রসায়ন ভীষণ পছন্দ করেছেন বাঙালি গৃহিণীরা।

শুরুর থেকেই স্বয়ম্ভুর পাশে দাঁড়িয়েছে জগদ্ধাত্রী। প্রথমভাগে প্রকৃত বন্ধুর মতো আর বর্তমানে সময়ে স্বয়ম্ভুর স্ত্রী হিসেবে তার সমস্ত পদক্ষেপে পাশে থেকেছে জগদ্ধাত্রী। মুখার্জী পরিবারের সকলের চরম অবহেলা, অপমান সহ্য করেও শুধুমাত্র স্বয়ম্ভুর মুখের দিকে তাকিয়ে এগিয়ে গেছে জ্যাস। এমনকি উৎসব, উত্তীয়, দেবুদার শত চালাকির পরও স্বয়ম্ভুর থেকে আলাদা করতে পারেনি জগদ্ধাত্রীকে।

এমনকি বর্তমান পরিস্থিতিতেও যেখানে স্বয়ম্ভুর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে তাকে ফাঁসানো চেষ্টা করা হচ্ছে সেখানেও স্বয়ম্ভু পাশে এসে দাঁড়িয়েছে জগদ্ধাত্রী। কৌশিকীর সাহায্যে স্বয়ম্ভুকে নির্দোষ প্রমাণিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সে। ভালোবাসার মানুষের জন্য জগদ্ধাত্রীর মধ্যে এরূপ পরিবর্তন দেখে ভীষণ খুশি হয়েছেন দর্শকরা।

দুই বাংলার গল্প নিয়ে তৈরি পুবের ময়না

তবে তারই মাঝে শোনা যাচ্ছে বড় খবর। জগদ্ধাত্রীর প্রধান অভিনেতা চলে যাচ্ছেন পুবের ময়না ধারাবাহিকে। সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে গৌরব রায় চৌধুরী এবং ঈশানি দে অভিনীত নতুন ধারাবাহিক পুবের ময়না। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এই ধারাবাহিকটিতে ফুটে উঠেছে দুই বাংলার গল্প। স্লট দখল করতে না পারলেও ইতিমধ্যেই দর্শকদের মনে সাড়া ফেলতে সক্ষম হয়েছে এই ধারাবাহিকটি।

আরও পড়ুন: দেরি করে ফেলল অনির্বাণ! ক্ষমা চাওয়ার আগেই অনেক দূরে চলে গেল রাই!

জগদ্ধাত্রী খ্যাত অভিনেতা প্রবেশ করছে পুবের ময়না ধারাবাহিকে

সম্প্রতি জানা গেছে পুবের ময়না ধারাবাহিকে চলে যাচ্ছে জগদ্ধাত্রীর অভিনেতা। জগদ্ধাত্রী ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা শুভরঞ্জন মুখার্জী। উত্তীয় মুখার্জীর চরিত্রে এতদিন দর্শকদের মন জয় করেছেন অভিনেতা। জানা গেছে এবার তিনি আসছেন জি বাংলার পুবের ময়না ধারাবাহিকে। ধারাবাহিকটিতে শ্রেয়সের চরিত্রে তাকে দেখবেন দর্শকরা।

Back to top button