মাত্র ৬৮ বছর বয়সেই হারিয়েছিলেন প্রাণ, কেটে গিয়েছে গোটা একটা বছর! আজও অভিনেতা পার্থসারথি দেবের জায়গা পূরণ করতে পারেনি ইন্ডাস্ট্রি!

টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী ছিলেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন পার্থসারথি দেব (Partha Sarathi Dev)

যিনি টেলিভিশনের পর্দায় একসময় দাপিয়ে কাজ করেছেন। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা। কাকাবাবু হেরে গেলেন, লাঠি, প্রেম আমার, বগলা মামা যুগ যুগ জিও এবং রক্তবীজ সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন পার্থসারথি। এছাড়াও একাধিক জনপ্রিয় ধারাবাহিকেও দেখা গিয়েছিল অভিনেতাকে।

তবে গত বছরই হঠাৎ অভিনেতার মৃত্যু সংবাদে কেঁপে উঠেছিল গোটা ইন্ডাস্ট্রি। মৃত্যুর আগে বেশ কয়েকদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। তারপর ২০২৪ এর ২২শে মার্চ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘ ৪০ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

মৃত্যুর আগে দীর্ঘ সময় ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন পার্থসারথি। ফুসফুসে সংক্রমণ ছিল। এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুর এক সপ্তাহ আগে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। থিয়েটার-নাটকের হাত ধরেই অভিনয় যাত্রা শুরু হয়েছিল। ছোট পর্দায় কাজ করলেও থিয়েটারের প্রতি ভালবাসা কখনও কমেনি। এর পাশাপাশি বড় পর্দাতেও চুটিয়ে কাজ করেছেন।

আরও পড়ুনঃ যৌথ জয় মানতে নারাজ রায়ান! প্রথম স্থানে থাকবে যেকোনো একজন! সবার সেরা কে? যাচাই করতে কোন পথ বেছে নিলো রায়ান! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল রক্তবীজ ছবিতে অভিনয় করতে। তারপর থেকে অসুস্থ হয়ে পড়ে অভিনেতা। আর হাসপাতাল চিকিৎসা এসবের মধ্যে দিয়ে যেতে যেতে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতাকে হারিয়ে শোকোস্তব্ধ হয়ে পড়েছিল গোটা ইন্ডাস্ট্রি। হারাতে হয়েছিল এক ট্যালেন্টেড অভিনেতাকে।

Back to top button