যৌথ জয় মানতে নারাজ রায়ান! প্রথম স্থানে থাকবে যেকোনো একজন! সবার সেরা কে? যাচাই করতে কোন পথ বেছে নিলো রায়ান! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

জি বাংলার (Zee Bangla) পর্দায় যেদিন থেকে পরিণীতা (Parineeta) ধারাবাহিকটি (Bengali Serial) তার যাত্রা শুরু করেছে, সেদিন থেকেই দর্শকরা (Audience) দেখেছেন নায়ক নায়িকার মাঝে সর্বদা এক প্রতিযোগিতার মাহল। আর এই প্রতিযোগিতাটিকেই ভীষণভাবে উপভোগ করেন বাংলার দর্শক।

মাঝে একবার নায়ক রায়ান এবং নায়িকা পারুলের মধ্যে প্রেমের এক নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করা হয়। তবে তাতে দর্শকদের তেমন আগ্রহ দেখা যায় না। যার ফলস্বরূপ সেই সপ্তাহে প্রথম স্থান থেকে সরে গিয়েছিল পরিণীতা। এরপর দর্শকদের চাহিদা বুঝতে পেরে ফের আগের গল্পে ফিরে আসে নির্মাতারা।

একে অপরের পাশে থাকলেও দুজনের মধ্যে এই লড়াইটাকেই বেশি পছন্দ করেন দর্শক। ফলে আজও বেঙ্গল টপারের স্থান দখল করে রেখেছে পরিণীতা। যারা শুরু থেকেই ধারাবাহিকটি দেখে আসছেন তারা জানবেন, শুরুতে রায়ান পড়াশোনার ক্ষেত্রে শিরিনের উপর নির্ভরশীল থাকলেও পারুল রায়ানকে স্বাবলম্বী করে তুলেছে। এখন নিজের মেধার জোরে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করে রায়ান।

তবে এক্ষেত্রে সর্বদাই তার প্রতিদ্বন্দ্বী হিসেবে পাশাপাশি থাকে পারুল। সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে। যা দর্শকদের চমকে দিতে বাধ্য। এখানে দেখা যায়, ইউনিভার্সিটিতে যৌথভাবে টপার হয়েছে পারুল এবং রায়ান। এই ঘটনায় পারুল ভীষণ খুশি হলেও রায়ান মোটেও খুশি হয়নি।

আরও পড়ুনঃ গ্রামের মেয়েরাই পারুলের মডেল! আলোয় ভরে উঠবে ন্যাড়া গোয়াল! শুরু হলো পারুল রায়ানের “আলোর পথে তন্তু সজ্জা”!

কারণ সে একা টপার হতে চায়। পারুল বারণ করলেও তার বারণ না মেনে সে ইউনিভার্সিটির কাছে দাবি জানায় আরো একবার পরীক্ষা নেওয়া হোক। আর এইবারে পরীক্ষাটা কেবল পারুল আর রায়ান দেবে। এতে যে বিজয়ী হবে, তাকেই টপার ঘোষণা করা হবে। রায়ানের এই কান্ড দেখে পারুলের মাথাতেও জেদ চেপে যায়। সে পরীক্ষা দিতে রাজি হয়ে যায়। এবারের পরীক্ষায় টপার হবে কে? কি মনে হয় দর্শকদের?

Back to top button