কথাকলি এখন অতীত! জল্পনার ধোঁয়াশা কাটিয়ে প্রকাশ্যে প্রেমিকার সঙ্গে সাহেব!

এই মুহূর্তে স্টার জলসা (Star jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল কথা (Kothha)। ধারাবাহিকটি নিয়ে কম চর্চা হয় না সোশ্যাল মিডিয়াতে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey) এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)। দুজনের জুটি ধারাবাহিকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে। দুজনের মাখোমাখো কেমিস্ট্রি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে।

সুস্মিতাকে এর আগে আমরা জি বাংলা এবং স্টার জলসার বেশ কয়েকটি ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করতে দেখেছি। এছাড়া সাহেব দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত। ছোট পর্দা দিয়ে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন সাহেব। তারপর ধীরে ধীরে বড় পর্দা, ওয়েব সিরিজ সব জায়গাতেই নিজের অভিনয়ের প্রসার ঘটিয়েছে। কথা ধারাবাহিকের হাত ধরে লম্বা বিরতির পর আবার ছোট পর্দায় ফিরেছেন সাহেব। আর ফিরেই বাজিমাত করেছেন। বর্তমানে কথা অগ্নির জুটি সুপারহিট।

কথা ধারাবাহিককে অগ্নি এবং কথার কেমিস্ট্রি দেখে অনেকেরই ধারণা ছিল হয়তো বাস্তবেও সুস্মিতা সাহেব প্রেম করছেন। প্রেমের সম্পর্ক রয়েছেন দুজনে। কারণ সোশ্যাল মিডিয়ার মাঝেমধ্যে সুস্মিতা সাহেবের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখা গিয়েছে। তাদের কেমিস্ট্রি দেখে অনেকেই বাস্তবে তাদেরকে জুটি হিসেবে ভেবে নিয়েছেন।

সামনে এলো সাহেবের বাস্তবের প্রেমিকার পরিচয়

অন্যদিকে সুস্মিতা কথা ধারাবাহিকে আসার পর তার বহু পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। দীর্ঘ কয়েক বছরের সম্পর্কে ইতি টেনেছেন সুস্মিতা। সে কথা কারোরই অজানা নয়। তার মধ্যে সাহেবের জীবনসঙ্গীর ছবিও সোশ্যাল মিডিয়ায় সেরকম ভাবে কোনদিনই দেখতে পায়নি কেউ। সেই থেকেই জল্পনা শুরু হয় যে সাহেব এবং সুস্মিতা বাস্তবে প্রেম করছেন। তবে নেটিজেনদের সেই জল্পনাতে এবারে জল ঢেলে দিল অভিনেতা নিজেই।

গতকাল ছিল সাহেবের শুভ জন্মদিন। জন্মদিন উপলক্ষে ভক্ত, সহকর্মীদের থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন অভিনেতা। তবে একটি শুভেচ্ছা বার্তা সকলেরই নজর কেড়েছে। স্বাগতা দাস নামে একজন সাহেবের জন্মদিনে বিশেষ একটি পোস্ট করেছেন। যেখানে লেখা ছিল ‘হ্যাপি বার্থডে মাই রিয়েল লাইফ হিরো।’ আর এই পোস্টের পরে সকলের সমস্ত ধারনা ভেঙ্গে গিয়েছে। স্বাগতা দাসের ওই পোস্ট দেখে সকলেই বুঝতে পেরেছেন বাস্তবে কাকে মন দিয়েছেন সাহেব।

আরও পড়ুন: “রুবেলের কাছ থেকে যেদিন যাব সেদিন যেন আমার মৃতদেহ যায়”- ভালোবাসায় বেঁধে আছেন রুবেল শ্বেতা!

স্বাগতা দাস, পেশায় একজন মডেল। বিভিন্ন জনপ্রিয় পত্রিকা, ম্যাগাজিন এবং ব্র্যান্ডের হয়ে মডেলিং করেন তিনি। দীর্ঘ কয়েক বছর ধরেই এই পেশার সঙ্গে যুক্ত। সরাসরি অভিনয়ে জগতের সঙ্গে যুক্ত না হলেও মিডিয়া লাইনেই রয়েছেন সাহেব এবং স্বাগতা, সাহেবও মডেলিং করেন সেখান থেকেই পরিচয় দুজনের। সম্প্রতি সাহেব স্বাগতার বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যা দেখে একাংশ নেটিজেন ট্রোল করছে কথা ধারাবাহিকের একদল ভক্তকে। যারা ভাবতো সুস্মিতা এবং সাহেব বাস্তবে প্রেম করছে। সোশ্যাল মিডিয়া, এই নিয়ে ট্রোল করা হচ্ছে।

Back to top button