দেহে বাসা বেঁ’ধেছে কঠিন রোগ! মাঝপথে ধারাবাহিক ছাড়ছেন রাঙামতির প্রধান অভিনেত্রী!

ব্যক্তিগত সমস্যার কারণে অনেক সময় ধারাবাহিকের (Television Serial) মাঝপথে অভিনেতা অভিনেত্রীর মুখ পরিবর্তন হতে আমরা দেখেছি। বহুবার কখনো নায়িকা চরিত্র পরিবর্তন হয়েছে, আবার কখনো পার্শ্ব চরিত্রগুলিতে পরিবর্তন করা হয়েছে। এবারে আবারো সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। জনপ্রিয় বাংলা ধারাবাহিকের (Bengali Serial) প্রধান নায়িকা (Heroine) চরিত্রের বদল ঘটতে চলেছে ধারাবাহিকের মাঝ পথে।
এই মুহূর্তে স্টার জলসার দর্শকদের পছন্দের ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায় এবং নবাগতা অভিনেত্রী মনীষা মন্ডল। ধারাবাহিকটি শুরু হয়েছে কয়েক মাস আগেই। শুরুর পর থেকে ধীরে ধীরে দর্শকের মন ভালোই জয় করছে এই ধারাবাহিকটি। টিআরপি তালিকায়ও বেশ ভালো ফলাফল করছে প্রতি সপ্তাহে। তবে এবার হঠাৎ করে ধারাবাহিকের মাঝপথে ধারাবাহিক ছাড়ছেন প্রধান অভিনেত্রী।
জানা যাচ্ছে শারীরিক অসুস্থতার কারণে অভিনেত্রী বেশ কিছুদিন ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছিল। গত পাঁচ দিন ধরে ধারাবাহিকের শুটিংয়ে উপস্থিত থাকতে পারেনি। তবে এবারে পুরোপুরি ধারাবাহিক থেকে তো সরে দাঁড়াচ্ছেন অভিনেত্রী তার জায়গায় হয়তো নায়িকা চরিত্র অন্য কাউকে দেখা যাবে আগামী দিনে।
নিজের অসুস্থতা নিয়ে সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী
এই মুহূর্তে জরায়ুর সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী। একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন শুটিং ফ্লোরে, তারপরে তড়িঘড়ি তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। আর অসুস্থতার কারণে এবারে ধারাবাহিক থেকে সরে দাঁড়াতে হচ্ছে তাকে। এই বিষয়ে অভিনেত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন ‘‘এখন আগের থেকে অনেকটাই ভাল আছি। কিন্তু রক্তক্ষরণের জন্য খুবই দুর্বল। চিকিৎসকেরা জানিয়েছেন হয়তো আরও কয়েক দিন আমাকে হাসপাতালেই থাকতে হবে। কিছু করার নেই। আমি আমার তরফে প্রযোজককে জানিয়ে দিয়েছি। আমার জায়গায় নতুন কে আসবেন, তা এখনও জানি না। খুবই খারাপ লাগছে। আসলে অভিনেতারা তো এক একটা চরিত্র তৈরি করেন, লালন করেন। আমার পরিবর্তে যিনি আসবেন, তিনি কেমন করবেন এই সব চিন্তাগুলোই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে।”
আরও পড়ুন: শ্যামলীর ফাঁদে ঠকবাজ মিহির! অনন্যাকে বাঁচাতে ব’ন্দুক হাতে মন্দার❗জমে গেল আজকের পর্ব
ধারাবাহিককে মুখ পরিবর্তন হচ্ছে বৃন্দা চরিত্রের। যেই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মধুরিমা চক্রবর্তী। খলনায়িকা চরিত্রে তাকে দেখা যাচ্ছিল প্রথম দিন থেকে। নিজের চরিত্রটি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন অভিনেত্রী ধারাবাহিকে। ধারাবাহিকে এই খলনায়িকা চরিত্র ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে হঠাৎ করে মাঝপথে সেই চরিত্রের পরিবর্তন হলে ধারাবাহিকে তার কতটা প্রভাব পড়বে সেটাই দেখার অপেক্ষা। দেখা যাক এবার বৃন্দা চরিত্রে আগামী দিনে কোন অভিনেত্রীকে দেখা যায়।

