আবার নায়ক হতে চলেছে ‘খলনায়ক’! আলতা ফড়িংয়ের পর আবার এই জনপ্রিয় ধারাবাহিকে ভিলেনে পরিণত হচ্ছে নায়ক

বহু ধারাবাহিক এই আমরা দেখতে পাই মুখ বদল হচ্ছে অভিনেতা-অভিনেত্রীদের। কোন কারণবশত ধারাবাহিক টিকতে আর কাজ করে যেতে না পারলে তখন সেই অভিনেতা বা অভিনেত্রীর বদলে আনা হয় নতুন কোন অভিনেতা বা অভিনেত্রীকে। শুরুতে দর্শকদের নতুন করে আবার নতুন কাউকে সেই চরিত্রের মানিয়ে নিতে একটু সমস্যা হলেও পরবর্তীতে অভ্যস্ত হয়ে ওঠেন ভক্তরা।
বেশিরভাগ সময়ে আমরা পার্শ্ব চরিত্রে অভিনীত কোন অভিনেতা বা অভিনেত্রীর মুখ বদল হতেই দেখতে পাই। প্রধান চরিত্র অর্থাৎ মেইন লিডে থাকা অভিনেতা-অভিনেত্রীদের সচরাচর বদল করা হয় না। কারণ তাদের সাথেই জড়িয়ে থাকে দর্শকদের সমস্ত আবেগ। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটিয়ে এক জনপ্রিয় ধারাবাহিকে হতে চলেছে নায়ক বদল।
বেশ কিছুদিন হয়ে গেল শেষ হয়েছে আলতা ফড়িং। এই ধারাবাহিক থেকে বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। ধারাবাহিকের নায়ক নায়িকার কেমিস্ট্রিও পছন্দ করেছিলেন তারা। এই মেগা সিরিয়ালে প্রথম দিকে নায়ক ছিলেন অভিনেতা অর্ণব ব্যানার্জি। কিন্তু এরপর ধারাবাহিককে আগমন ঘটে অভিনেতা অভিষেক বোসের। আর তারপরেই অর্ণব এর চরিত্রটি নেগেটিভে পরিণত হয়।
এমন ঘটনায় প্রথম দিকে বেশ হতাশ হয়েছিলেন দর্শকরা। কারণ আলতাফড়িং এর নায়ক নায়িকার জুটি পছন্দ করেছিলেন তারা। মাঝপথে অন্য নায়কের আগমন ঘটিয়ে পুরনো নায়ককে ভিলেন করে দেওয়া পছন্দ করেননি দর্শকরা। আবারো এমন কিছুই ঘটতে চলেছে আরো এক জনপ্রিয় ধারাবাহিকে। এই ধারাবাহিকেও নায়ক থাকা সত্ত্বেও আনা হচ্ছে অন্য আরেক নায়ককে।

কথা হচ্ছে কালার্স বাংলার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক টুম্পা অটোওয়ালিকে নিয়ে। এই ধারাবাহিকের নায়ক হিসেবে প্রথমে আত্মপ্রকাশ করেছিলেন সায়ন বোস। কিন্তু বর্তমানে গল্প যেদিকে এগোচ্ছে তাতে খুব তাড়াতাড়ি ভাঙতে চলেছে আবির টুম্পার সম্পর্ক। আর এরই মধ্যে ধারাবাহিকে আগমন ঘটেছে অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সায়ন কর্মকারের। তবে এই নায়কের আগমনেও কি আলতাফড়িং এর মতনই প্রধান নায়ক ভিলেন হয়ে উঠবে? এই বিষয়ে এখনো অব্দি কিছু জানা যায়নি।

