বিরাট খবর! সন্ধ্যাতারায় নায়ক বদল! সেইসঙ্গে বদলে যাচ্ছে গল্প!

বর্তমান সময়ে স্টার জলসার (Star jalsha) পর্দায় চলা অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল সন্ধ্যাতারা (SandhyaTara)। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অন্বেষা হাজরা। অনেকদিন পর এই ধারাবাহিকের হাত ধরে তিনি ফিরে আসায় দারুন খুশি হয়েছিলেন দর্শকরা। এতো ভালো একজন অভিনেত্রীকে ফের দেখতে পেয়ে খুশি হবেন নাই বা কেন! এই ধারাবাহিকের গল্পের প্লটও ভীষণ রকম ভাবে দর্শকদের আকর্ষণ করেছে। যার ফলে টিআরপি তালিকাতেও বেশ ভালোই পারফরম্যান্স করছে এই ধারাবাহিকটি। মাঝেমধ্যেই টিআরপিতে প্রথম পাঁচে উঠে আসছে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, দুই বোন সন্ধ্যা এবং তারা আর তাদের জীবনে ঝড় তোলা একজন পুরুষ আকাশনীলকে ঘিরেই এই ধারাবাহিকের গল্প এগিয়ে চলেছে। এই ধারাবাহিকের গল্প এমন ভাবেই দর্শকদের মন জয় করেছে যে এখন এই ধারাবাহিক মিস করেন না দর্শকরা। মিসিং স্ক্রু প্রযোজনা সংস্থার তরফে এই ধারাবাহিকটি এই মুহূর্তে এগিয়ে চলেছে। এই ধারাবাহিকটি মন জিতে নিয়েছে দর্শকদের।
এই ধারাবাহিকের প্রতিটি পর্বেই রয়েছে বিভিন্ন রকমের চমক। দর্শকরা মুগ্ধ হয়ে দেখছেন এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকের মূল গল্প হল সন্ধ্যা এবং তারা দুজনেই একজন পুরুষকে ভালোবাসে।তারাও আকাশকে ভালোবাসে আবার সন্ধ্যাও আকাশকে ভালবাসে। কিন্তু আকাশ শুধুই তারাকে ভালবাসে। আর এই নিয়েই বিস্তর গন্ডগোল। যদিও বর্তমানে আকাশ প্রেমে পড়েছে সন্ধ্যার।
তবে সন্ধ্যা আজও জানেনা আকাশনীল প্রেমে পড়েছিল তারার। আর এরই মধ্যে গল্পে নতুন চমক। তারা মা হতে চলেছে। কিন্তু কার সন্তান রয়েছে তার গর্ভে? সন্ধ্যা প্রতিজ্ঞা করেছি এই সন্তানের বাবা যে তার সঙ্গে নিজের বোনের বিয়ে দেবে। কিন্তু কে তারার অনাগত সন্তানের বাবা? আকাশনীল?
আরও পড়ুনঃ রনজয় শ্বেতার নতুন ধারাবাহিকের স্লট ঘোষণা! কপাল পুড়লো জি বাংলার দারুণ জনপ্রিয় ধারাবাহিকের!
সে বিষয়ে কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে যেটা জানা যাচ্ছে এই ধারাবাহিক এবার দ্বিতীয় নায়কের এন্ট্রি হতে চলেছে। যদিও এখনও সেই নায়কের নাম পরিচয় আড়ালেই রাখা হয়েছে। তবে মনে করা হচ্ছে তারার জীবনে নতুন নায়ক হিসেবে এন্ট্রি ঘটবে এই পুরুষের।

