সবার মুখে হাসি ফোটাচ্ছে পরিণীতা! মনের মানুষের মন পাবেতো পারুল! সম্প্রচারের আগেই ফাঁ’স পরিণীতার প্রথম পর্ব!

বর্তমানে বাংলা ধারাবাহিক (Bengali serial) জগতে এক ঝাঁক নতুন ধারাবাহিক (New serial) শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। সে কথা আমরা প্রত্যেকেই জানি। বেশ কিছু ধারাবাহিক যেমন ইতিমধ্যে শুরু হয়েছে তেমন বেশ কিছু ধারাবাহিক চলতি বছর শেষ হওয়ার আগে শুরু হতে চলেছে। আসলে বর্তমান সময়ে দাঁড়িয়ে টিআরপি রেটিং ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধারাবাহিকগুলির ক্ষেত্রে। তাই জন্য সবটাই নির্ভর করে এই টিআরপি রেটিং এর উপরে।
যেমন জি বাংলার পর্দায় আগামী দিনে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে আজ অর্থাৎ ১১ ই নভেম্বর থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক পরিণীতা। ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও মুক্তি পাবার দিন থেকেই ধারাবাহিকটিকে নিয়ে অনেক আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে দর্শকদের মনে। তাই জন্য ধারাবাহিক থেকে দর্শকদের অনেক প্রত্যাশা আছে। এবারে ধারাবাহিকটি দর্শকের মন কতটা জিতে নিতে পারল সেটা তো সময় বলবে।
পরিণীতা আজ ১১ ই নভেম্বর থেকে প্রতিদিন জি বাংলার পর্দায় রাত আটটায় সম্প্রচারিত হবে। এই ধারাবাহিক নিয়ে আসা হয়েছে জি বাংলা প্রোডাকশন হাউসের পক্ষ থেকে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা উদয় প্রতাপ সিং এবং নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জিকে। ধারাবাহিক উদয়ের চরিত্রের নাম রায়ান এবং ঈশানির চরিত্রের নাম পারুল। এছাড়াও ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
শুরু হলো নতুন ধারাবাহিক পরিণীতা
ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে ধারাবাহিকটি একটি পারিবারিক গল্প ঘিরে তৈরি হতে চলেছে। তবে ধারাবাহিককে নায়ক নায়িকার সম্পর্ক একটু আলাদা হতে চলেছে। ধারাবাহিকের নায়ক রায়ান এবং নায়িকা পারুল একই সাথে একই কলেজে পড়াশোনা করে। ধারাবাহিকের গল্প অনুযায়ী তারা স্বামী-স্ত্রী। কিন্তু রায়ান পারুলকে নিজের স্ত্রী এর মর্যাদা দেয়নি কোনদিন। যার কারণে পারুলের মনের একটা আক্ষেপ রয়ে যায়।
এদিকে পারুল বাড়ির সকলে ভীষণ পছন্দের। সবার কিভাবে খেয়াল রাখতে হয়, সবার কিভাবে যত্ন করতে হয় পারুল সবটা ভালো মতো জানে। আর পারুলের এই স্বভাব পারুলকে সবার পছন্দের করে তুলেছে অল্প সময়ের মধ্যে। কার কখন কোনটা প্রয়োজন সবটা দেখে রাখে পারুল। কখনো ঠাম্মিকে কাজে সাহায্য করে দিচ্ছে, কখনো আবার বড় ভাসুরকে কাজে বেরোনোর আগে জলে এগিয়ে দিচ্ছে, আবার কখনো বাড়ির সদস্যদের হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দিচ্ছে। আর এই ছোট ছোট কাজগুলো করেই পারুল সকলের মন জিতে নিচ্ছে। কিন্তু গল্পের নায়ক রায়ান নিজের স্ত্রীকে একেবারেই মেনে নিতে পারেনি। কিভাবে পারুল রায়ানের মন জয় করবেন সেই গল্প নিয়েই আসছে পরিণীতা।
আরও পড়ুনঃ আদির সামনে নিজেকে নির্দোষ প্রমাণ আনন্দী! বেরিয়ে এল আসল অ’পরাধী!

