মা’রণ রোগ কেড়ে নিয়েছে জীবন! পৃথিবীকে চির বিদায় জানিয়ে নিরবে চলে গিয়েছেন রমেন রায়চৌধুরী! অভিনেতার প্রয়াণে শোকাহত ফিল্ম ইন্ডাস্ট্রি!

গত কয়েক বছরে আমরা বিনোদন জগতের (Film industry) অনেক কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীদের হারিয়েছি আমাদের মাঝখান থেকে। তাদের হারিয়ে শোকাহত হয়ে পড়েছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। অনেক ক্ষতিও হয়েছে তাদের মতো গুণী মানুষজনদের হারিয়ে। তাদের মধ্যে অন্যতম একজন হলেন রমেন রায়চৌধুরী (Ramen Roy Chowdhuri)। অভিনেতার মৃত্যুতে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এসেছিল শোকের ছায়া। এতো তাড়াতাড়ি অভিনেতা সকলের মাঝখান থেকে হারিয়ে যাবেন সেটা কেউই কল্পনা করেননি।
সালটা ছিল ২০১৯ এর ১৯ শে মার্চ। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন যাবৎ ক্যানসারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন তিনি। অবশেষে ১৯ শে মার্চ মঙ্গলবার সকালে থেমে গেল সেই যুদ্ধ। ক্যান্সারের পাশাপাশি কিডনির সমস্যাতেও ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেতা।
মৃত্যুর কিছুদিন আগেই হাসপাতাল থেকে খানিক সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন রমেনবাবু। মৃত্যুকালে তিনি রেখে গিয়েছেন এক পুত্র এবং এক কন্যাকে। তার মৃত্যুর খবর পেয়ে শোকাহত হয়ে পড়েছিল গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে বাবা, শ্বশুরের ভূমিকা অভিনয় করেছেন। নানান ধরনের চরিত্রে দেখা গিয়েছে তাকে।
‘সবুজ দ্বীপের রাজা’ ছবিতে উল্লেখযোগ্য ভূমিকায় দেখা গিয়েছিল রমেন রায়চৌধুরীকে। ‘অগ্নিসংকেত’, ‘বাঞ্ছারামের বাগানবাড়ি’ ‘সাথী’, ‘ভাঙা গড়া’, ‘আবার অরণ্যে’-র মতো ছবিতেও কাজ করেছেন এই অভিনেতা। আর সবকটি ছবিতেই তার অভিনয় ছিল দুর্দান্ত।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! প্রিয়জনকে হারিয়ে দিশাহারা পরমব্রত চট্টোপাধ্যায়! হঠাৎ কি হল অভিনেতার সুখী পরিবারে?
বাংলা ইন্ডাস্ট্র্রিতে বেশ খ্যাতি ছিল তাঁর। কেরিয়ারের শুরুটা হয়েছিল ধারাবাহিকের হাত ধরেই। দীর্ঘ কয়েক বছর তিনি কাজ করেছেন বাংলা সিরিয়ালে। জনপ্রিয়তা পেয়েছিলেন এই সিরিয়াল থেকেই। বড় বড় সমস্ত পরিচালকের সাথে কাজ করেছেন অভিনেতা। সেই তালিকায় রয়েছে, তপন সিংহ, গৌতম ঘোষের মতো বড় মাপের পরিচালকেরা।

