বিরাট দুঃসংবাদ! প্রিয়জনকে হারিয়ে দিশাহারা পরমব্রত চট্টোপাধ্যায়! হঠাৎ কি হল অভিনেতার সুখী পরিবারে?

২০২৩ সালে নভেম্বর মাসে নতুন সম্পর্ক শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং পিয়া চট্টোপাধ্যায় (Piya Chatterjee)। প্রাক্তন স্বামী অনুপম রায়ের (Anupam Roy) সঙ্গে বিচ্ছেদের পর পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরার পর দর্শক মহলে হৈচৈ পড়ে গিয়েছিল রীতিমতন। এমনকি পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে অনেক ছোট বড় কথাও বলেছিলেন নেটিজেনরা।
২০২১ সালে অনুপম রায় এবং পিয়া চক্রবর্তীর বিবাহ বিচ্ছেদ হয়। দীর্ঘ ৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাঁরা। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন জীবন শুরু করেন পিয়া। অন্যদিকে অনুপম রায়ও গত বছর বিয়ে করেছেন গায়িকা প্রশ্মিতা পালকে।
দুজনে একই ইন্ডাস্ট্রির মানুষ। পিয়া একজন সমাজকর্মী এবং মানসিক স্বাস্থ্যকর্মী। আবার গায়িকাও বটে। অন্যদিকে পরম দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। এখন প্রযোজক এবং পরিচালকের কাজেও হাত পাকিয়েছেন ভালো। তবে চলতি বছরেই পরম পিয়া তাদের জীবনের নতুন সদস্য আসা সুখবর জানিয়েছিলেন। কিন্তু এবারে নতুন সদস্য আসার আগেই দুর্ঘটনা ঘটে গেল পরমব্রতর জীবনে।
আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারমধ্যে পরম পিয়ার জীবনে আসতে চলেছে নতুন সদস্য। কিন্তু তার আগেই প্রিয়জনকে হারালেন অভিনেতা। হঠাৎ তার জীবনে এমন দুর্ঘটনা ঘটবে সেটা কেউই কল্পনা করেননি। পরমব্রত একেবারেই প্রস্তুত ছিলেন না এমন দিনের জন্য, তিনি একেবারেই ভেঙে পড়েছেন।
আরও পড়ুনঃ এত বছর পর মেয়েকে কাছে পেয়ে বুকে জড়িয়ে নিল স্বয়ম্ভু! প্রথমবার বাবার কাছে একি চেয়ে বসলো দুর্গা? ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব
আসলে পরমব্রতর প্রিয় পোষ্য বিড়াল ‘বাঘা’র নিখোঁজ হওয়ার খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন করেছেন। বিড়ালটি ২৫ এপ্রিলের সন্ধ্যা থেকে নিখোঁজ, এবং শেষবার তাকে দেখা গেছে যোধপুর পার্ক, লেক গার্ডেনস, যাদবপুর থানা, ধাকুরিয়া ও সেলিমপুর এলাকায়। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে পরম জানিয়েছেন, ‘আমাদের পোষ্য বিড়াল বাঘা আজ সন্ধ্যা থেকে নিখোঁজ। যোধপুর পার্ক, লেক গার্ডেনস, যাদবপুর থানা, ধাকুরিয়া ও সেলিমপুর এলাকায় যদি কেউ ওর মতো বিড়াল দেখে থাকেন, অনুগ্রহ করে আমাদের জানান +৯১ ৯৮৩৬৬ ১১৪২৮ নম্বরে। বিড়ালপ্রেমীরা জানেন, এটা আমাদের জন্য কতটা কষ্টের। আপনার সহানুভূতি ও সাহায্য কাম্য।’ আমরা প্রার্থনা করি তিনি যেন খুব শীঘ্রই তার প্রিয় পোষ্যকে খুঁজে পান।

