গুড্ডি ধারাবাহিকে প্রধান অভিনেত্রীর মুখ বদল, প্রিয় অভিনেত্রীর সরে যাওয়ার খবরে বেজায় মন খারাপ দর্শকদের

বর্তমানে লীনা গাঙ্গুলির একটি বহু বিতর্কিত এবং চর্চার শীর্ষে থাকা ধারাবাহিক হচ্ছে গুড্ডি। ধারাবাহিকটি যেমনই হোক না কেন এখনো অব্দি দর্শকরা এই ধারাবাহিক থেকে সমানভাবে দেখে চলেছেন কেবলমাত্র ধারাবাহিকের নায়ক নায়িকার অসাধারণ অভিনয়ের জন্য। কিন্তু এইবার সেই নায়িকারই পরিবর্তন হতে চলেছে খুব তাড়াতাড়ি। অর্থাৎ বুদ্ধি ধারাবাহিকের এক প্রধান নায়িকার হতে চলেছে মুখ বদল।
দীর্ঘ সময় ধরে একটি ধারাবাহিক চলতে থাকলে সেই ধারাবাহিকে দেখানো চরিত্রগুলিকে এবং সেই চরিত্র গুলির মুখমন্ডল গুলি কে আমরা অর্থাৎ দর্শকরা নিজেদের মতন করে নিজেদের বাড়ির লোক বানিয়ে ফেলি। আর সেটি যখন হঠাৎ পাল্টে যায় তখন দর্শকদের ক্ষোভের শেষ থাকে না। আমরা যেমন আমাদের বাড়ির একজন সদস্যের মুখ হঠাৎ করেই পাল্টে যেতে দেখতে পারিনা ঠিক তেমনি ধারাবাহিক ও তেমন টা দেখতে সমস্যা হয় দর্শকদের। কিন্তু এক্ষেত্রে আর কিছুই করার নেই বদলে যাচ্ছে গুড্ডি ধারাবাহিকের প্রধান নায়িকার মুখ।
স্টার জলসার অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’ (guddi)। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে পাশাপাশি পার্শ্বচরিত্রগুলো বেশ জনপ্রিয়। আর পার্শ্ব চরিত্র না থাকলে মুখ্য চরিত্রেরও যে কোনো ভ্যালু থাকে না তা আমরা সবাই জানি। তাদের মধ্যে একটি হল মিঠি চরিত্র। এই চরিত্রে অভিনয় করছিলেন ‘জল নূপুর’ ধারাবাহিকের খ্যাত অভিনেত্রী লাভলী মৈত্র।

যারা ধারাবাহিক ভালোবাসেন তারা জল নুপুর খ্যাত এই লাভলী মৈত্রকে তো চিনবেনই চিনবেন। একসময় জলদূপুর ধারাবাহিকের মধ্যে দিয়ে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন এই নায়িকা। দর্শকের ভীষণ পছন্দের একজন অভিনেত্রী হলেন লাভলী। ‘গুড্ডি’ ধারাবাহিকে মিঠি চরিত্রটি খুব সুন্দর ভাবে পর্দায় মেলে ধরার জন্য দর্শকমহলে প্রশংসা পেয়েছিলেন তিনি। তবে আচমকাই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন।

অনেকেই জানেন এই ধারাবাহিক লিপ নিয়েছে এবং গুড্ডি-অনুজের সন্তানদের নিয়ে গল্প এগোচ্ছে। লিপ নেওয়ার পরও টিআরপির তালিকায় ভালো সাফল্য মিলছিল। কিন্তু তার মধ্যেই হঠাৎ খারাপ খবর। ধারাবাহিক ছেড়ে দিলেন লাভলী মৈত্র। তার জায়গায় নিয়ে আসা হল অন্য মুখ। এবার থেকে গুড্ডি ধারাবাহিলে মিঠি চরিত্রে লাভলী জায়গায় অভিনয় করবেন ‘ধুলোকনা’ ধারাবাহিকের অভিনেত্রী শম্পা বন্দ্যোপাধ্যায়। যিনি ধারাবাহিকে ফুলঝুরির মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তবে লাভলীকে মিঠি চরিত্রে ভীষণ মিস করবেন দর্শক।

