ভাষা কোনো বন্ধ নয় ব্যবহার দিয়েই মানুষের মত মানুষ হবে ছাত্ররা, বাংলা মিডিয়ামের মধ্যে দিয়েই সুন্দর বার্তা স্টার জলসার

বর্তমানে স্টার জলসা (Star jalsha) চ্যানেলের একটি জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে বাংলা মিডিয়াম (Bangla Medium)। এক জনপ্রিয় জুটি পুনরায় এই ধারাবাহিকের মধ্যে দিয়ে ফিরেছে দর্শকের মাঝে। শুরু থেকেই ধারাবাহিকটি বেশ নজর কাড়ছে দর্শকদের। আর এই ধারাবাহিকের বর্তমান পর্বগুলিও অসাধারণ।

আমাদের সমাজে ইংরেজি ভাষাটাকে অনেকেই ভয় পান আবার অনেকে বেশ তুখোর এই ভাষাটিকে নিয়ে। যারা ইংরেজি ভাষা জানেন এবং বলতে পারেন তাদেরকে নিয়ে আজকের সমাজ মেতে থাকে সব সময়। কোন একটি কাজ যদি বাংলা ভাষার ওপর ভিত্তি করে করা হয় তাহলে সে যতটা না প্রশংসা পায় সেই একই কাজ যদি ইংরেজি ভাষাকে কেন্দ্র করে করা হয় তাহলে সেই ব্যক্তির সমাজে গ্রহণযোগ্যতা আরো বেড়ে যায়।

অর্থাৎ বোঝাই যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে ইংরেজি ভাষাটা ধীরে ধীরে কেমন যেন গ্রাস করছে প্রত্যেকটি জিনিসকে। আর নিজের গুরুত্ব বাড়াচ্ছে সমাজের বুকে। তার সাথে সাথে বাংলা ভাষার গুরুত্ব কমছে সমান তালে। এখন বাংলা জানা মানুষের থেকে ইংরেজি জানা মানুষের দাম অনেক বেশি।

এই অদ্ভুত এক মনোভাবকে দূর করতেই এইবার কোমর বেঁধে লেগেছে স্টার জলসা। এই চ্যানেলের বাংলা মিডিয়াম ধারাবাহিকটিকে অস্ত্র বানিয়ে সমাজের এই ভুল চিন্তাভাবনার বিরুদ্ধে লড়ছে চ্যানেল। সম্প্রতি ধারাবাহিকের একটি নতুন প্রোমো সম্প্রচারিত হয়েছে যেখানে দেখা গিয়েছে, বাংলা এবং ইংরেজি মিডিয়ামের মধ্যে চলছে এক প্রতিযোগিতা। বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করায় স্কুলের ছাত্র-ছাত্রীরা ব্যঙ্গ করছে নায়িকাকে নিয়ে, আর তার সেই অপমান সহ্য করতে পারছে না তারই সাথে থাকা বাংলা মিডিয়ামের ছাত্র-ছাত্রীরা। এরপর নায়িকা প্রতিজ্ঞা করেন বাংলা মিডিয়ামের ছাত্র-ছাত্রীরা কেবলমাত্র প্রথম হবে তাই নয় বদলে দেবেই সমাজকে।

আর পাঁচটা ধারাবাহিকের মতন কুট কাচালিতে নিজেদেরকে সীমাবদ্ধ রাখেনি বাংলা মিডিয়াম। এইবার সমাজকে একটি সুন্দর বার্তা দিতে চাইছে সে। একটি ধারাবাহিককে অস্ত্র বানিয়ে সমাজের এক অদ্ভুত এবং অনুচিত ধারণার সঙ্গে লড়াই করছে স্টার জলসা। চেষ্টা করছে মানুষের মাথায় এটা ঢোকানোর যে ইংরেজি ভাষা কোন বাধা নয়, ইংরেজি ভাষা কোন মহত্ত্বের পরিচয় নয়, ভাষা কেবল নিজের মনোভাব প্রকাশ করার একটা উপায় মাত্র।

Back to top button