‘ইস্ট ওর ওয়েস্ট উচ্ছেবাবু ইস বেস্ট!’ সৃজন সূর্য অতীত, এখনো দর্শকদের চোখে সেরা নায়ক উচ্ছেবাবু! সিধাই জুটিকে ভোলেননি তারা!

বর্তমানে টেলিভিশনের (Bengali Television) পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক গুলি বাঙালি দর্শকদের অবসর জীবন যাপনের একটি অঙ্গ হয়ে উঠেছে। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে তারা সুখ-দুঃখ, রাগ ভালোবাসা এইসব কিছুর অনুভূতি পেয়ে থাকেন। প্রতিটি দর্শক ধারাবাহিক গুলির মধ্যে একটু বাস্তবতা খোঁজার চেষ্টা করেন। আর যে ধারাবাহিক গুলি বাস্তবতার মোড়কে তাদের সামনে বিনোদনকে উপস্থাপন করে সেগুলি একমাত্র বছরের পর বছর টেলিভিশনের পর্দায় টিকে থাকতে বা সক্ষম হয়। যেমনটা পেরেছিল মিঠাই (Mithai)।
এই মুহূর্তে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হয়ে থাকে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই নায়কের চারিত্রিক বৈশিষ্ট্য পছন্দ হয় না ভক্তদের। একটি ধারাবাহিকের প্রধান দুটি অঙ্গ হলো নায়ক নায়িকা। আর সেইখানে হাজারো এক খুঁত পান দর্শক মহল যার ফলে ধারাবাহিকের প্রতি বিতৃষ্ণা তৈরি হয় তাদের। বর্তমান ধারাবাহিকের নায়ক চরিত্রগুলির মধ্যে নায়ক সুলভ কোন কিছুই খুঁজে পান না তারা। অন্যদিকে মিঠাই ধারাবাহিকের প্রধান ইউএসপিই ছিল নায়ক নায়িকার বন্ডিং।
আজকালকার মেগায় বেশিরভাগ ক্ষেত্রেই নায়করা জেদি, সন্দেহ বাতিগ্রস্ত অবিশ্বাসী হিসেবে নিজেদের আত্মপ্রকাশ ঘটায়। নায়িকার সাথে মানিয়ে চলা তাদেরকে বিশ্বাস করা এই সমস্ত নায়কদের ধাতে নেই। একটু এদিক থেকে ওদিক হলেই তারা চরম বিপদের মাঝে নায়িকার হাত ছেড়ে দিয়ে সমস্ত দোষ তাদের উপর চাপিয়ে দিয়ে নিজে পালিয়ে যেতে পছন্দ করে। তার জলজ্যান্ত উদাহরণ হিসেবে সূর্য, সৃজন, দুর্জয়, রোহিত প্রত্যেকের নামই নেওয়া যেতে পারে।
এরা কেউই চরম বিপদে নায়িকাদের পাশে দাঁড়ায়নি। উল্টে তাদের ভুল বুঝেছে, অবিশ্বাস করেছে। কেউ আবার এই বিপদে নায়িকাকে একা ফেলে নিজে পালিয়ে গিয়েছে। কিন্তু সেই সমস্ত দিক থেকে একেবারে অন্যরকম একটি চরিত্র হিসেবে নিজেকে তুলে ধরেছে মিঠাই ধারাবাহিকের সিদ্ধার্থ অর্থাৎ সবার প্রিয় উচ্ছে বাবু। জনপ্রিয় অভিনেতাদের মধ্যে বেশ অন্যতম স্থান জুড়ে আছে আদৃত রায় (Adrit Roy)।
‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের এই উচ্ছে বাবু কখনো কোনও অবস্থাতেই তার নায়িকা মিঠাইকে ছেড়ে যায়নি। সর্বদা তার কাছে থেকেছে। সমস্ত বিপদ থেকে হাত ধরে তুলে এনেছে মিঠাইকে। নায়ক সুলভ সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যই তার মধ্যে বর্তমান ছিল। তাই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার প্রায় এক বছর পরেও এখনো দর্শকদের কাছে তাদের প্রিয় নায়ক সিদ্ধার্থ।

