কার কাছে কই মনের কথার সই হোক বা পুবের ময়নার প্রিয় ননদিনী! সবেতেই মন জয় করছেন পার্শ্ব চরিত্রাভিনেত্রী স্নেহা চ্যাটার্জী!

বাংলা বিনোদন জগতের অতি জনপ্রিয় মুখ তিনি। অভিনেত্রী কাজ করেছেন বহু বাংলা ধারাবাহিকে। সহ অভিনেত্রীর চরিত্রে হোক বা খল নায়িকার ভূমিকায়, চরিত্রটি নেগেটিভ হোক বা পজেটিভ সবেতেই পর্দায় কামাল করে দেখিয়েছেন অভিনেত্রী স্নেহা চ্যাটার্জী (Sneha Chatterjee)। তার অভিনীত প্রতিটি চরিত্রই ছাপ ফেলেছে দর্শকদের মনে। এমনকি কিছু ক্ষেত্রে নায়িকার থেকেই দর্শকদের মনে প্রভাব ফেলতে সক্ষম হয়েছে তার অভিনীত চরিত্রগুলো।

কোন কোন সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করেছেন স্নেহা চ্যাটার্জী?

‘মিতিন মাসি’,‘বিসমিল্লা’, ‘পরিণীতা’, ‘শুধু তোমারই জন্য’, ‘ধর্মযুদ্ধ’ ‘সাদা রঙের পৃথিবী’ সহ বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। তবে এর পাশাপাশি শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজেও তার অভিনয় ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা। তবে অভিনেত্রী বিশেষভাবে জনপ্রিয় ছোটপর্দায়। ‘এখানে আকাশ নীল’, ‘বিকেলে ভোরের ফুল’, ‘সুবর্ণলতা’, ‘নকশিকাঁথা’, ‘জলনূপুর’, ‘ভুতু’, ‘কুসুম দোলা’, ‘সাত পাকে বাঁধা’, ‘কার কাছে কই মনের কথা’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

Bengali actress

কার কাছে কোন মনের কথায় বিপাশার চরিত্রে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন স্নেহা চ্যাটার্জী

সম্প্রতি জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে তাকে বিপাশার চরিত্রে দেখেছেন দর্শকরা। ধারাবাহিকে প্রতিবাদী, আত্মবিশ্বাসী, আত্মসম্মান সম্পন্ন বিপাশার চরিত্রটি নজর কেড়েছিল দর্শকদের। ধারাবাহিকের মুখ্য চরিত্র শিমুল সামাজিক মাধ্যমে বারবার ট্রোলের শিকার হলেও দর্শকদের মাঝে অনেক প্রশংসা কুড়িয়েছে বিপাশার চরিত্রটি। স্বামীর পরকীয়ার ব্যাপারে বিপাশার জীবনের নতুন মোড় মন জয় করে নিয়েছিল দর্শকদের। অনেকেই সেইসময় এও দাবি করেছিলেন যে শিমুল নয়, বিপাশাকে মুখ্য চরিত্র করা উচিত ছিল। অনেকেই আবার বর্তমান সমাজের আদর্শ নারী চরিত্রেও আখ্যা দিয়েছিলেন বিপাশাকে।

Bengali actress

বর্তমানে জি বাংলার ‘পুবের ময়না’ ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী স্নেহা চ্যাটার্জী। অভিনেত্রীর চরিত্রটির নাম মেঘ। ধারাবাহিকের নায়ক রোদ্দুরের দিদির ভূমিকায় তাকে দেখেছেন দর্শকরা। তবে কার কাছে কই মনের কথার মতোই পুবের ময়নাতেও তার অভিনয় ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের। স্পষ্টবাদী, ন্যায্য বক্তা, আধুনিকা অথচ সামাজিক চরিত্রের মোড়কে তৈরি করা এই মেঘের ভূমিকায় দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছেন অভিনেত্রী স্নেহা। ময়নাকে বাড়িতে নিয়ে আসার থেকে শুরু করে ময়নার জন্য যা যা মেঘ করেছে তার প্রশংসা বারবার করেছেন দর্শকরা।

Bengali actress

অভিনেত্রী স্নেহা চ্যাটার্জীকে মুখ্য ভূমিকায় দেখতে চান দর্শকরা?

তবে অভিনেত্রীর একের পর এক ধারাবাহিকে তাক লাগানো অভিনয় দর্শকদের মন জায়গা করে নিয়েছে পাকাপাকি। বাঙালি দর্শকদের মধ্যে অনেকেই দাবি করেছেন পার্শ্ব চরিত্র নয়, মুখ্য চরিত্রে স্নেহা চ্যাটার্জীকে দেখতে চান তারা। একের পর এক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে তার দুর্দান্ত অভিনয় দেখার পার এবার অভিনেত্রীকে মুখ্য ভূমিকা দেখতে চান তারা। আপনাদের চান অভিনেত্রী স্নেহা চ্যাটার্জীকে মুখ্য ভূমিকায় দেখতে?

Back to top button