উড়ন্ত সিঁদুর থেকে লিপস্টিক সিঁদুর সব এখন অতীত, নায়ক এবার রাগের চোটে সিঁদুর তুললো নায়িকার মাথায়!

স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে বেশ কিছু সদ্য শুরু হওয়া ধারাবাহিক মন জয় করে নিয়েছে দর্শকদের (Audience), আর তার মধ্যে অন্যতম হলো তোমাদের রানী (Tomader Rani)। সম্প্রতি এই ধারাবাহিকের প্রতিপক্ষ হিসেবে এসেছে ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকে নায়ক হিসেবে অভিনয় করছেন নতুন অভিনেতা অর্কপ্রভ রায় এবং অভিকা মালাকার (Avika Malakar)।
বর্তমান সমাজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটি মেয়ে সবকিছুর অধিকারী হতে পারে না, কিছু না কিছু তাকে ত্যাগ করতেই হয়। কিন্তু তোমাদের রানী ধারাবাহিকের নায়িকা রানীর এমন চিন্তা ভাবনায় ঘোর আপত্তি। তার একমাত্র উদ্দেশ্য হলো সবকিছুকে একসাথে পাওয়া। কোন কিছুর জন্য কোন কিছুকে ত্যাগ করবে না সে।
যারা নিয়মিত এই ধারাবাহিকটি দেখেন তারা জেনে থাকবেন, এই মুহূর্তে এক কেলেঙ্কারি কান্ড ঘটায় রানী। প্রতিটি নিউজ চ্যানেল এখন তার সাথে দুর্জয়ের সম্পর্ককেই লাইম লাইটে নিয়ে চলে এসেছে। রানীর বাড়ির লোকজনের সবকিছু জেনে ফেলে।
দুর্জয়ের মা কোনভাবেই রানীকে সহ্য করতে পারে না। তাকে ঘর থেকে বের করে দিতে গেলে রানী উল্টে তাকে পুলিশের ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়। এরপর সেখানে আসে দুর্জয়। রানী তাকে জিজ্ঞাসা করে এতদিন ধরে যা কিছু সে করেছে সেগুলি সবই কি শুধুমাত্র অ্যাট্রাকশন! কিছুই কি ভালোবাসা নয়? খুব রেগে যায় দুর্জয়। আর শেষমেষ রানীর মাথায় এক মুঠো সিঁদুর পরিয়ে দেয়। এই দেখে আর কিছু বলার থাকে না তার মায়ের।
এতদিন দর্শকরা অনেক ভাবেই নায়ক নায়িকার বিয়ে হতে দেখেছেন। অন্য কাউকে বিয়ে করতে গিয়ে নায়িকাকে বিয়ে করে ফেলা, আবার হাত থেকে সিঁদুর কৌটা উল্টে গিয়ে সেই সিঁদুর এসে নায়িকার মাথায় পরা, পরিস্থিতির চাপে বিয়ে করা এমন অনেক কিছুর সাক্ষী থেকেছেন দর্শকরা তবে এই প্রথমবার রাগ করে কাউকে বিয়ে করতে দেখলেন দর্শক মহল।

