সোজা প্রশ্নের সোজা উত্তর কখনোই দেয়নি রাধিকা! তাই তার বর্তমান অবস্থার জন্য কাউকে দায়ী করতে নারাজ দর্শকের একাংশ

যারা নিয়মিত সিরিয়াল সম্পর্কিত খবর রাখেন তারা জেনে থাকবেন লেখিকা লিনা গাঙ্গুলী লেখা জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম হলো স্টার জলসা (Star Jalsha) ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। তার প্রতিটি সিরিয়াল নিয়েই কমবেশি চর্চা হয় দর্শক মহলে। এই সিরিয়ালটিও তার ব্যতিক্রম নয়। ধারাবাহিকে এই রাধিকা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোনামণি সাহা।
সম্প্রতি রাধিকার বাড়িতে চলছিল বিয়ের উৎসব। চারিদিক সেজে উঠেছিল ফুল আলো সানাই সবকিছুতে। ধারাবাহিকের গল্প অনুযায়ী এর আগেও একবার বিয়ে ভেঙে গিয়েছে রাধিকার দিদি অঙ্কিতার। আর এই বিয়ে ভেঙে যাওয়া তার দিদির মনে এক গভীর ছাপ ফেলেছে তা বলাই বাহুল্য। সে সবকিছুকে পেরিয়ে আবার বিয়ের পিঁড়িতে বসেছে অঙ্কিতা।
পোখরাজ আর রাধিকার গল্প এগিয়ে গিয়েছে অনেকটাই। ‘এক্কা দোক্কা’-র গল্পে এসেছেন ডাক্তার অনির্বাণ গুহ। যে চরিত্রে দর্শক দেখছেন প্রতীক সেনকে। কিন্তু রাধিকার প্রেগনেন্সির খবর পেয়ে তার পাশ থেকে সরে গিয়েছে প্রতিজ্ঞ সেন। এখন সম্পূর্ণ একা রাধিকা। তার আত্মসম্মানে আঘাত লেগেছে এটা মেনে নিলেও সে সবটা জানা সত্বেও নিজের দিদির বিয়েতে নিজের উপস্থিতিকে ঘিরে এমন সব ঘটনা ঘটিয়েছে যা একেবারেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না দর্শকদের।
কিন্তু আদতে রাধিকা প্রেগন্যান্ট নয়। আসলে রাধিকার পেটে টিউমার হয়েছে। এ কথা না জেনেই তাকে অনেকে অনেক কথা শুনিয়েছে। তবে রাধিকা ও কিছু কম যায় না। বিয়ের মতো একটা অনুষ্ঠান বাড়িতে এতজন বাইরের লোকের উপস্থিতিতে তার উচিত ছিল ভেবেচিন্তে কথা বলা। সে নিজেই জানায় যে সে প্রেগন্যান্ট। এদিকে বাবার পরিচয় জানতে চাইলে সে জানায় পোখরাজ নয় আবার তৃতীয় ব্যক্তি হতে পারে।
দর্শকদের মতে এমন কথা শোনার পর তাকে একটা নয় দশটা চড় মারা উচিত। তার এমন কীর্তিকলাপ সত্যি হোক বা মিথ্যে এসব জানার পর তারই বাড়ির একটি মেয়েকে নিজের বাড়িতে বউ করে নিয়ে যাওয়ার জন্য মানুষ যে আরও একবার ভেবে দেখতে চাইবে এমনটাই স্বাভাবিক। বরাবরিতার ঘুরিয়ে-পেঁচিয়ে বলা কথা পছন্দ হয়নি দর্শকদের। অনেকে তো এমন মন্তব্য করছেন যে ডিভোর্স হয়ে গিয়ে বেঁচে গিয়েছে পোখরাজ। এমন জটিল মন মানসিকতার মানুষের সঙ্গে থাকাটা সত্যি কষ্টের।

