“ঝোরার্ঘ্য”র মধ্যে “সৌগুনে”র আমেজ ফিরে পাচ্ছে ভক্তরা! ‘বালিঝড়’-এ ঝোরা মহার্ঘ্যকে কাছাকাছি আসতে দেখে পুরনো জুটির আনন্দে লাফাচ্ছে ভক্তরা

ফের ছোটপর্দায় ফিরে এসেছে সৌগুন জুটি।খড়কুটো’ ধারাবাহিকে প্রচুর দর্শকদের ভালোবাসা পেয়েছিল কৌশিক (Koushik) – তৃণা (Trina) জুটি। এই জুটিকে ফের পর্দায় ফেরানোর আবেদন করেন দর্শকরা। কথা রাখেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly)। রাজনৈতিক প্রেক্ষাপটে গল্প বাঁধেন তিনি। শুরু হয় ত্রিকোণ প্রেমের এক গল্প।

এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে সমুদ্র সেন নামে এক বড় পলিটিশিয়ানের মেয়ে ঝোরা! আর সেই পলিটিশিয়ানের নয়নের মনি তাঁর প্রিয় পাত্র মহার্ঘ্য। এই ধারাবাহিকে দেখানো হচ্ছে, ঝোরা ভালবাসে স্রোত ওরফে ইন্দ্রাশিস’কে, তাকেই বিয়ে করতে চায়, কিন্তু সমুদ্র সেন ঝোরার সঙ্গে মহার্ঘ্যরই বিয়ে দেবেন বলে মনস্থির করেছেন। এমনকি সর্বসম্মুখে বিয়ের কথা ঘোষণাও করে দিয়েছেন। এই ঘোষণা শুনে একদিকে যেমন স্রোত রেগে যায়, এবং ভাবে যে,তাকে এই ঘোষণা শোনানোর জন্যই ডেকেছিলো ঝোরা। অন্যদিকে মহার্ঘ্যকে ভুল বোঝে ঝোরা। সে ভাবে রাজত্ব পাওয়ার লোভে এই পরিকল্পনা করেছে মহার্ঘ্য। ঝোরার জন্য কষ্ট পাচ্ছে এই ধারাবাহিকের দুই নায়কই।

Jhora aghya

মহার্ঘ্যর সঙ্গে বিয়ের রাতে বাড়ি থেকে পালিয়ে যায় ঝোরা। স্রোতের বাড়িতে বসে বিয়ের আসর। আর সেখানে পুলিশ নিয়ে এসে উপস্থিত হয় ঝোড়ার বাবা সমুদ্র সেন, ঝোরার মা ও মহার্ঘ্য।‌‌ স্রোতকে তাঁরা তাঁদের মেয়েকে তুলে নিয়ে আসার অভিযোগে বিদ্ধ করে। এরপর ঝোরা ও স্রোতের বিয়ে ভেঙ্গে তাঁরা ঝোড়া’কে নিয়ে চলে যায়। যাওয়ার আগে ঝোরা স্রোতকে বলে যায়‌ সে শুধুমাত্র স্রোত’কেই ভালোবাসে। অসমাপ্ত এই প্রেম কাহিনী দেখে চোখে জল আসে ভক্তদের। তবে অবশেষে মহার্ঘ্যর সঙ্গেই বিয়ে হয় ঝোরার।

শুরু হতে চলেছে ঝোড়া মহার্ঘ্যর নতুন সংসার। বিয়ের প্রথম রাতে দেখতে পাওয়া গেল তাদের মিষ্টি প্রেমালাপ। কিছুটা ভয় ভয়েই মহার্ঘ্যকে জড়িয়ে ধরল ঝোড়া। দর্শকদের ধারণা এভাবেই আরও অনেকগুলো দিন একসাথে ভালোবেসে থেকে যাবে দুজন।

Jhora arghya balijhor

এই প্রসঙ্গে এক নেটিজেন বললেন ‘ঝোরা প্রথমবার আলিঙ্গন করল মহার্ঘ্যকে। তাও ফুলশয্যার রাতে হোক না ভয় পেয়ে। এটুকু তো নিজেই বুঝল, ওর ভয় করলে, বিপদ হলে, এই মানুষটার বুকে আশ্রয় পাবে মহার্ঘ্য কিন্তু হাত এগিয়েও সরিয়ে নিয়েছে। আর এটাতেই আমি সবচেয়ে আনন্দ পেয়েছি। এই অসম্পূর্ণ আলিগা মানে এখনও অনেক দেরি সম্পর্কটা স্বাভাবিক হতে। অনেক অনেক দিন ধরে দেখতে পাব এদের মন ভরানো অভিনয়। ‘খড়কুটো’ ধারাবাহিকে এই জুটি বেশ মন কেরেছিল দর্শকের। এবার সেই একই জুটিকে নতুন ভাবে ‘বলি ঝড়’- এ দেখে বেশ খুশি দর্শক মহল। ‘খড়কুটোর’ গুনগুন যেমন করে বাবিনের হাত জড়িয়ে ঘুমিয়েছিলো ‘বালিঝড়’- এও তার অন্যথা হলো না, ঝোরাও তেমনি মহার্ঘ্যর হাত জড়িয়ে ঘুমিয়েছে। আর টা দেখে আপ্লুত দর্শকবৃন্দ।

Back to top button