শুরুর সাথে শেষের দিনের অসাধারণ মিল, সুখে দুঃখে মিষ্টি মুখে ‘মিঠাই’য়ের অন্তিম পর্ব দেখে লেখিকার প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা

চ্যানেলের অন্যতম জনপ্রিয় সিরিয়াল মিঠাই (Mithai) এখন শেষের পথে। আজ অর্থাৎ শুক্রবার ধারাবাহিকের অন্তিম পর্বের সম্প্রচার হবে। যদিও প্রথমে এই ধারাবাহিক বন্ধের ব্যাপারে ১১ ই জুন তারিখকেই ধার্য করা হয়েছিল। কিন্তু কোন এক বিশেষ কারণে চ্যানেলটিকে দু-দিন আগেই বন্ধ করে দিচ্ছে। ১১ জুনের বদলে ৯ই জুন মিঠাইয়ের অন্তিম দিন।

ধারাবাহিকের অন্তিম পর্বটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন সকল ভক্তরা। একদম প্রথমের পর্বগুলি ঠিক যেভাবে শুরু হয়েছিল, ধারাবাহিকের শেষের পর্বটিও ঠিক তেমনভাবেই শেষ হল। শুরু এবং শেষের মধ্যে কোথাও যেন এক অলিখিত মেলবন্ধন ঘটিয়েছেন লেখিকা। যারা শুরু থেকে এই ধারাবাহিকের ভক্ত তারা বুঝতে পারবেন শুরুর সময় ঠিক যেমন একটি মায়া ভরা পরিবেশ তৈরি হয়েছিল অন্তিম কালেও সেই মায়াতেই শেষ হল এই ধারাবাহিক।

ধারাবাহিকের প্রথম পর্বে গোপালের গান গেয়েছিল মিঠাই। আর সেখান থেকেই শুরু হয়েছিল মিঠাই এর যাত্রা, শেষ পর্বে এসেও গোপালের গান গাওয়া হলো। তবে এইবার আর মিঠাই নয়, উচ্ছে বাবু তার মঙ্গল কামনায় ভক্তি ভোরে গাইলেন গোপালের গান। মিঠাইয়ের অ্যাক্সিডেন্টে খুব ভয় পেয়ে গিয়েছিলেন গোটা মোদক পরিবার। তার সাথে ভয় পেয়েছিলেন দর্শকরাও। কিন্তু লেখিকা নিরাশ করিনি কাউকেই। সুস্থ হয়ে তার মনোহরায় ফিরেছে মিঠাই।

সুস্থ হয়ে বাড়ি ফিরতেই মিঠাইকে চমকে দেয় হাল্লা পার্টি। তাকে ওয়েলকাম করার জন্য সাজানো হয় গোটা ঘর। সবাই মিলে গায় মিঠাইয়ের টাইটেল ট্র্যাক। এটা দেখেই বোধহয় অর্ধেক দর্শক চোখের জল ধরে রাখতে পারেননি। মিঠাইয়ের শুরুতে হল্লা পার্টি গেয়েছিল পিঠে পুলির গান। আর শেষ পর্বেও সিড মিঠাইকে ঘিরে তারা আবারও সেই গানে মেতে ওঠে। সঙ্গে থাকে দাদু ঠাম্মি।

 

শেষ পর্বে মিঠাই আর উচ্ছেবাবু একসঙ্গে তৈরি করেছে পিঠে পুলি। আর তারপর সবাইকে সেই পিঠে পুলি খাইয়েওছে। কিন্তু এক অদ্ভুত ব্যাপার ঘটেছে একদম শেষে। যা দেখে চমকে গেছেন মদক পরিবারসহ দর্শকরাও। আর এটাই বোধহয় একমাত্র বিষয় যেটা শুরুর সঙ্গে শেষে মেলেনি। কিন্তু না মেলাতেই বেশি খুশি ভক্তরা। যারা শুরু থেকে দেখে আসছেন তারা তো জানবেনই আর যারা দেখেননি তাদের জন্য ছোট্ট করে সিদ্ধার্থের একটি অপছন্দের কথা জানাই।

শুরুতে একদমই মিষ্টি খেতে পছন্দ করত না সিদ্ধার্থ। পর্বগুলোর শুরুতে যখন মিঠাই তাকে মিষ্টি দিয়েছিল খাওয়ার জন্য তখন সিদ্ধার্থ বলেছিল মিষ্টি খেলে আমার বমি পায়। কিন্তু শেষ পর্বে পুরোপুরি পাল্টে গেল মিঠাইয়ের উচ্ছে বাবু। মিষ্টি থালা থেকে একটুখানি মিষ্টি ভেঙে নিয়ে খেলো সিড।

Adrit Roy

যখন সে খাচ্ছিল গোটা মোদক পরিবার তার দিকেই তাকিয়ে ছিল, মিঠাইও অবাক। তখন সিদ্ধার্থ বলে আমার আর মিষ্টি খেলে বমি পায় না। এই দৃশ্যটা বোধহয় একাধারে হাসিয়েওছে আবার অন্যদিকে কাঁদিয়েওছে দর্শকদের। সবমিলিয়ে ধারাবাহিকের শেষ পর্বটি ছিল অপূর্ব। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটিকে সত্যই একটি বৃত্তে মিলিয়ে দিয়েছেন লেখিকা।

Back to top button