এটা নায়ক না ভিলেন? বি’ষাক্ত সম্পর্কে না থেকে বেরিয়ে আসুক রাই! দাবি ভক্তদের

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের মানে চর্চায় উঠে এসেছে তার মধ্যে অন্যতম মিঠিঝোরা (Mithijhora)। দর্শকদের মাঝে বারবার চর্চায় উঠে এসেছে ধারাবাহিকটির প্রতিটি চরিত্র। পর্দায় রাইপূর্ণা, নীলাঞ্জনা, স্রোতস্বিনী সহ প্রতিটি চরিত্রই মন জয় করে নিয়েছে সকলের। রাইয়ের চরিত্রে অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) মন জয় করে নিয়েছে দর্শকদের। পাশাপাশি অনির্বাণের চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন অভিনেতা সুমন দে (Suman Dey)।

ধারাবাহিকের শুরুতে রাই ও শৌর্য্যর জুটি রীতিমতো কামাল করেছিল ছোটপর্দায়। রাইয়ের সঙ্গে শৌর্য্যর ভালোবাসার সম্পর্ক মন ছুঁয়ে গিয়েছিল সকলের। তবে হঠাৎই ট্র্যাক পরিবর্তনের কারণে গল্পে আসে নতুন মোড়। নীলুর সঙ্গে বিয়ের হয়ে যায় শৌর্য্য। তবে শৌর্য্যকে কখনই মন থেকে ভালোবাসতে পারেনি নীলু। শুধুমাত্র রাইকে হিংসা করেই একের পর এক কেলেঙ্কারি কান্ড বাধিয়েছে সে।

শৌর্য্য যাতে রাইকে ঘৃণা করে তার জন্য বারবার রাইয়ের নামে মিথ্যে বলে গেছে সে। এমনকি মিথ্যে প্রেগন্যান্সির নাটকও করেছে সে। তবে এইসবটাই পরবর্তী সময়ে জেনে যায় শৌর্য্য। অপরদিকে রাইয়ের জীবনে আসে অনির্বাণ। প্রথমে রাইয়ের জন্য তার মনে আগাথ ভালোবাসা থাকলেও শৌর্য্য ও রাইয়ের সম্পর্কের কথা জানার পরই একেবারে বদলে যায় অনির্বাণ। প্রতিনিয়ত সন্দেহ করতে শুরু করে রাইকে।

রাইয়ের যোগ্য নয় অনির্বাণ

কিছুদিন আগেই দেখা গিয়েছিল নীলুর পাঠানো ছবি দেখে রাইকে অবিশ্বাস করতে শুরু করে অনির্বাণ। শৌর্য্য রাইয়ের পাশে এসে দাঁড়ালেন রাইকে বিশ্বাস করেনি অনির্বাণ। রাইকে বারবার অপমান করে দূরে ঠেলে দিয়েছে সে। এমনকি রাইকে ডিভোর্সের নোটিশও পাঠিয়ে দেয় অনির্বাণ। রাইয়ের জন্য নীলুকে ফিরিয়ে নিয়ে আসে বাড়িতে। তবে স্বামী হিসেবে রাইয়ের কখনও পাশে দাঁড়ায়নি অনির্বাণ। সত্যিটা প্রমাণ হতেই সে ফিরিয়ে নিয়ে আসে রাইকে। তবে সম্প্রতি রাই মা হতে চলেছে শুনেই ফের রাইকে অবিশ্বাস করতে শুরু করে সে। বের করে দেয় রাইকে।

আরও পড়ুন: অবশেষে খুলল হৈমন্তীর জ্ঞানচক্ষু! রুদ্রর কথা শুনেই চমকে গেল হৈমন্তী!

রাইয়ের নায়ক হোক শৌর্য্য দাবি দর্শকদের

ধারাবাহিকের আজকের পর্বে দেখা গেছে রাই ফোন করেছে শৌর্য্যকে। নীলুর কৃতকর্মের জন্য শৌর্য্যর কাছে ক্ষমা চায় রাই। রাইয়ের অনির্বাণ ছাড়া অন্য কোন পুরুষের দিকে তাকাবে না এই কথাটা শৌর্য্য বুঝতে পারলেন বোঝেনি অনির্বাণ। একদিকে রাই অন্যদিকে শৌর্য্য দুজনের জীবনটাই নষ্ট হচ্ছে শুধুমাত্র টক্সিক সম্পর্কের কারণে। সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আর সেই কারণেই দর্শকরা চাইছেন অনির্বাণ নয়, শৌর্য্যর সঙ্গে মিল হোক রাইয়ের। ফিরে আসুক পুরোনো ভালোবাসা। সামাজিক মাধ্যমে একটাই দাবি করেছেন দর্শকরা। আপনাদের কি মনে হয়, শৌর্য্য না অনির্বাণ? কার সঙ্গে মিল হওয়া উচিত রাইয়ের?

Back to top button