এবার ছোট পর্দায় চাই “রেজসৃ” জুটি, রেজয়ান আর সৃজলার রোম্যান্টিক ডান্স পারফরম্যান্স দেখতে মুখিয়ে রয়েছে দর্শক

এই মুহূর্তে স্টার জলসাতে সম্প্রচারিত ধারাবাহিক গুলোর মধ্যে বেশ জনপ্রিয়তা পাচ্ছে নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচার নতুন সিরিয়াল বাংলা মিডিয়াম (Bangla Medium)। এই সিরিয়ালটি মাত্র কয়েক দিনের মধ্যেই টিআরপি তালিকাতে ভাল ফলাফল দিতে শুরু করেছে। মাঝে কিছুটা দমে গেলেও বর্তমানে টপ ফাইভ এর মধ্যে থাকছে এই ধারাবাহিক। সিরিয়ালটি দর্শকরা পছন্দ করছেন শুধু নায়ক-নায়িকার জন্য নয়, অন্যান্য পার্শ্ব চরিত্ররাও নজর কাড়ছেন নিঃসন্দেহে।
বর্তমানে এই সিরিয়ালটিতে নায়ক অর্থাৎ নীল ভট্টাচার্যের বোনের চরিত্রে অভিনয় করছেন সম্পূর্ণা লাহিড়ী (Sampurna Lahiri)। নায়ক ভিকি অর্থাৎ বিক্রমের বোন সুহানার চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে দাগ কাটছে। তাদের আগেও দর্শকরা অন্যান্য ধারাবাহিকে দেখেছেন। কারণ বাংলা টেলিভিশন কিংবা টলিউডে তারা নতুন মুখ নন। একাধিক বাংলা সিরিয়াল এমনকি বহু সিনেমাতেও অভিনয় করেছেন সম্পূর্ণা। আর তার বিপরীতে রয়েছে অভিনেতা রাজা গোস্বামী।
‘মন ফাগুন’ সিরিয়ালে অভিনয় করছিলেন সৃজলা গুহ। চরিত্রের নাম ছিল পিহু। সেই সিরিয়ালেই ঋষিরাজের চরিত্রে অভিনয় করছিলেন শন বন্দ্যোপাধ্যায়। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রিও ছিল দুর্দান্ত। টক-ঝাল-মিষ্টি রসায়ন ছিল সৃজলা-ঋষিরাজের। এবং সেই রসায়ন অনুরাগীদেরও বেশ ভাল লেগেছিল। আর সেখান থেকেই সৃজলার জনপ্রিয়তা আগুনের মতো দর্শকদের মাঝে ছড়িয়ে পড়তে থাকে।
আর রিজওয়ান রাব্বানী শেখকে কে না চেনেন। টলিউডের একজন অত্যন্ত জনপ্রিয় এবং অন্যতম অভিনেতা হলেন রিজওয়ান। তিনি ‘আঁচোল’, ‘চোখের বালি’, ‘প্রতিদান’ প্রভৃতি বাংলা টিভি সিরিয়ালে হাজির হয়েছেন। কিছুদিন আগে সাঁঝের বাতি ধারাবাহিক কেউ অসাধারণ অভিনয় করে দর্শকদের আরো অনেক কাছে চলে এসেছেন তিনি। এবার দর্শকদের মনে প্রশ্ন জাগছে হঠাৎ করে এনাদের কথা আসছে কেন?
বর্তমানে ধুমধাম করে বিয়ে চলছে সুহানার সেই উদ্দেশ্যে স্টার জলসা বাংলা মিডিয়াম ধারাবাহিকে আজ দেখা যেতে চলেছে সৃজিলা আর লিজানের রোমান্টিক ডুয়েট ডান্স। যার ঝলক দেখেই পাগল হয়ে গিয়েছেন দর্শকরা। শুধুমাত্র রিজওয়ান সৃজলা নয়, তার পাশাপাশি আসছে আরো অনেকে তারকা। আসছে জনপ্রিয় গায়ক সোহম, আসছে মেয়ে বেলার মৌ ডোডো আরও অনেকে। তবে আর যেই আসুক না কেন সৃজিলা আর রেজওয়ান আলাদাই নজর কাড়ছে দর্শকদের। তাদের এখনো অবধি কোন ধারাবাহিককে একসঙ্গে জুটি হিসেবে দেখা যায়নি। কিন্তু দর্শকরা চান তারা খুব তাড়াতাড়ি কোন ধারাবাহিকে জুটি হিসেবে ফিরুক।

