মৃ’ত্যুর সঙ্গে লড়াই করছে আদিদেব! ভালোবাসার মানুষকে আগলে রেখেছে আনন্দী! এমন আবেগঘন দৃশ্য চোখে জল আনছে ভক্তদের!

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক ( Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।
জি বাংলার দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী (Anondi)। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় মোটামুটি ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় সেরকম প্রভাব ফেলতে না পারলেও দর্শকদের পছন্দের ধারাবাহিক এটি।
ধারাবাহিকে আমরা নায়িকা চরিত্রে অভিনয় করতে দেখতে পাই অভিনেত্রী অন্বেষা হাজরাকে। বিপরীতে নায়ক চরিত্রে রয়েছেন অভিনেতা ঋত্বিক মুখার্জী। এই পথ যদি না শেষ হয় এর পর আবার এই ধারাবাহিকে জুটি বেঁধেছেন দুজনে। তবে বর্তমানে ধারাবাহিকে আদির জীবন সংকটে। মানুষে যমে টানাটানি অবস্থা তার।
আদির ব্রেইনে বড়সড়ক সমস্যা দেখা দেওয়ার পর থেকেই লাহিড়ী পরিবারে বিপদের কালো ছায়া নেমে এসেছে। আদির বাঁচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। কিন্তু আদি তার অপারেশনের ভার নিজের হাতে তুলে দেয় আনন্দীর কাঁধে। তার ভরসা পারলে আনন্দী একমাত্র আদিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারবে। আদি তো ধরেই নিয়েছে সে আর বাঁচবে না। তাই জন্য পরিবারের সাথে সুন্দর সমস্ত মুহূর্ত কাটাচ্ছে। প্রত্যেকেই আদিকে হাসিখুশি রাখার জন্য তার খেয়াল রাখছে বিশেষ করে।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! হাতে ছিল না কাজ, গ্রাস করেছিল মানসিক অবসাদ! মুক্তি পেতে আ’ত্মঘাতী জনপ্রিয় অভিনেতা!
দর্শকও এভাবে আর দেখতে পারছে না আদি আনন্দীকে। সবে তারা দুজনে এক হয়েছিল। আদি সবে আনন্দীকে মেনে নিয়েছিল। তাদের সুন্দর মুহূর্ত সবে শুরু হয়েছিল আর এর মধ্যেই বাধা হয়ে দাঁড়ালো আদির নতুন রোগ। ধারাবাহিকের পর্বে দেখা রয়েছে অপারেশন থিয়েটারে অপারেশন করতে করতে হঠাৎ করেই বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। এবারে প্রশ্ন হচ্ছে সত্যিই কি আদিকে চিরকালের মতো হারিয়ে ফেলবে আনন্দী? নাকি যমের মুখ থেকে ফিরিয়ে আনবে নিজের স্বামীকে?

