প্রতীক সেনের নতুন নায়িকার আসল পরিচয় জানেন! কীভাবে জলসার পর্দায় উড়ানের নায়িকা হয়ে উঠলেন তিনি!

Ratnapriya Das: বেশ কিছুদিন ধরেই নেট পাড়া জুড়ে তৈরি হয়েছিল এক চাপা উত্তেজনা। কারণ জানা গিয়েছিল একটি জনপ্রিয় প্রোডাকশন হাউজ সুরিন্দর ফিল্মসের পক্ষ থেকে বাংলা বিনোদন (Bengali Entertainment) জগতের অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার জলসার (Star jalsha) পর্দায় আসতে চলেছে বেশ হাই বাজেটের একটি নতুন ধারাবাহিক। এই নিয়ে দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে এই নতুন ধারাবাহিকের প্রথম ঝলক। ধারাবাহিক টির নাম উড়ান (Uraan)। এই প্রথম ঝলকে থেকে যেটা বোঝা যায় সেটা হল, এক পূজারিণী এবং এক মাতাল কিভাবে এক সুতোয় নিজেদের জীবনকে বেঁধে ফেলবে তারই গল্প পরিবেশন করবে এই ধারাবাহিক। তবে নায়কের জীবনে অনেক অতীত রয়েছে সেটাও এই ঝলক থেকে স্পষ্ট। সব মিলিয়ে মিশিয়ে ধারাবাহিকটি প্রথম ঝলক মন জয় করে নিয়েছে দর্শকদের। এখন শুধু ধারাবাহিকটি সম্প্রচারের অপেক্ষা।

অনেক আগেই এই ধারাবাহিকের নায়ক হিসেবে প্রতীক সেনকে নির্বাচন করেছিলেন প্রোডাকশন হাউজ। এই খবর অনেক আগেই দর্শকদের জানানো হয়েছিল। তবে নায়িকা হিসেবে তারা কোন অভিনেত্রী কে বেছে নিচ্ছেন সেই সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি। অনেক বড় বড় অভিনেত্রীরা এই ধারাবাহিকের জন্য যে অডিশন দিতে এসেছেন সেই খবর পাওয়া গিয়েছিল ঠিকই তবে কাকে বেছে নেওয়া হচ্ছে সেটা বোঝা যায়নি।।

প্রথম প্রোমো সামনে আসতেই নায়িকাকে দেখে মুগ্ধ দর্শক মহল। নায়িকার রূপে গুনে এবং অভিনয় আসন্ন ধারাবাহিতির প্রতি আরো কৌতুহলী হয়ে উঠেছেন ভক্তরা। তবে এই নায়িকাকে টেলিভিশনের পর্দায় পূর্বে দেখা যায়নি অর্থাৎ সুরিন্দর ফিল্মস এর মতন একটা নামই প্রোডাকশন হাউজের হাত ধরে স্টার জলসার মতন চ্যানেলে প্রথমবার কাজ করতে চলেছেন এই অভিনেত্রী। যেটা নিঃসন্দেহে তার জন্য একটি বড় ব্রেক। তবে এইবার দর্শকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে এই নতুন মুখ অভিনেত্রী? কী তার পরিচয়?

আরও পড়ুন: প্রতীক সেনের নতুন নায়িকার আসল পরিচয় জানেন! কীভাবে জলসার পর্দায় উড়ানের নায়িকা হয়ে উঠলেন তিনি!

অভিনেত্রীর নাম রত্নপ্রিয়া দাস (Ratnapriya Das)। হুগলি জেলার চন্দননগরের মেয়ে তিনি। অভিনেত্রী হওয়ার আগে তিনি একজন বেশ জনপ্রিয় এবং পেশাদার নৃত্যশিল্পী। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং যোগমায়া দেবী কলেজ থেকে নিজের পড়াশোনা শেষ করেন এই অভিনেত্রী। একাধিক বিখ্যাত ডান্স একাডেমির ইন্সট্রাক্টর হিসেবেও কাজ করছেন রত্নপ্রিয়া। অভিনয় জগতে আসার আগে একাধিক মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে তাকে। ইউটিউব প্ল্যাটফর্মের বং স্টুডিও নামক একটি জনপ্রিয় চ্যানেলের সাথে একাধিক কাজ রয়েছে তার। ফিরিয়ে নিস, আমি ফিরে যাব, তোর মত কেউ নেই, যদি বলি, ওগো বন্ধু তুমি সহ একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। এবার এই উড়ান ধারাবাহিকের মধ্যে দিয়ে তিনি দর্শকদের মনে ঠিক কতটা ছাপ ফেলতে পারেন সেটাই দেখার বিষয়।

Back to top button