বিয়েই কি তবে কাল হয়ে দাঁড়ালো অভিনেত্রীর জীবনে? কোথায় হারিয়ে গেল তিতলি?

সন্ধ্যে হলেই প্রত্যেক বাঙালিদের ঘরে ঘরে শুরু হয় বাংলা ধারাবাহিক (Bengali serial)। স্টার জলসা (Star jalsha) হোক বা জি বাংলা (zee bangla) সব কটি চ্যানেলেই বছরের পর বছর ধরে চলে আসছে অসংখ্য ধারাবাহিক। এই অসংখ্য ধারাবাহিক গুলির মধ্যে কিছু এমন ধারাবাহিক রয়েছে যেগুলো আজীবন মানুষের মনে রয়ে গিয়েছে। সেইসব ধারাবাহিক গুলিতে যে সমস্ত নায়িকারা অভিনয় করেছিলেন তাদের বর্তমানে খুব একটা দেখা যায়না। কি করছেন এখন তারা, আজ সেই সম্পর্কেই জানবো এই প্রতিবেদনে।

হারিয়ে গেলেন জনপ্রিয় ধারাবাহিকের অভিনেত্রী

এই সমস্ত জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে মৌচাক। সেই সিরিয়ালের কথা মনে আছে নিশ্চই? ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়। ধারাবাহিকের গল্প দর্শকের মন জয় করে নিয়েছিল। সেই সময় এত ধারাবাহিকের ধরন ছিল না। তার মধ্যে থেকেই দর্শকদের এই ধারাবাহিক আলাদা করে নজর কেড়েছিল। ধারাবাহিকের গ্রুপে দেখানো হয়ছিল একটি ধনী পরিবারের চঞ্চল মেয়ে যে নিজের বিয়ের দিন বাড়ি থেকে পালিয়ে আসে। তারপরই রাস্তায় তাঁর সঙ্গে দেখা হয় গল্পের নায়কের। ধীরে ধীরে তাঁর জীবন পরিবর্তন হতে থাকে। ধারাবাহিকে তিতলি এবং অগ্নির জুটি খুব প্রিয় ছিল দর্শকের কাছে। ২০১৩ সালে এই ধারাবাহিক সম্প্রচারিত হতো টিভির পর্দায়।

এই ধারাবাহিকেই তিতলি চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী জয়িতা সেন। এই মৌচাক সিরিয়ালের হাত ধরেই টেলিভিশনের দুনিয়ায় আসেন অভিনেত্রী জয়িতা সেন। কিন্তু ধারাবাহিক শেষ হওয়ার পর অভিনেত্রীকে আর দেখা যায়নি কোনো ধারাবাহিকে। অভিনয় জগৎ থেকে একেবারে হাওয়া হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। অভিনয়ের থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। আসলে অভিনেত্রীর অভিনয়ের প্রতি অতটা টান ছিল না তাই অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।

অভিনয় জগত থেকে বেরিয়ে আসার পরেই জয়িতা চাকরিতে যোগ দেন ও পরবর্তীতে ২০১৭ সালেই বিয়ে করেন। বর্তমানে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে চাকরি ও সংসার নিয়েই থাকেন অভিনেত্রী। জয়িতার মতন আরো অনেক অভিনেত্রী রয়েছেন যারা এক দুটো ধারাবাহিককে অভিনয় করার পর একেবারে গায়েব হয়ে গিয়েছিলেন অভিনয় জগত থেকে।

আরও পড়ুন: পুজোর আগেই প্রেমে বিচ্ছেদ! সম্পর্কে ইতি টেনে খলনায়িকার সাথে সম্পর্কে জড়ালেন বেঙ্গল টপার নায়ক!

কেউ সংসারের চাপে, কেউ নিজের অন্য কাজের চাপে, আবার কেউ ভালো অভিনয় করা সত্ত্বেও বিশেষ কিছু কারণে প্রভাবশালী ব্যক্তিদের চাপের কারণে অভিনয় জগত থেকে সরে গিয়েছিলেন। কারো গল্প এরকম সামনে উঠে আসে, কারো গল্প মিলিয়ে যায় হাজার হাজার অভিনেতা অভিনেত্রীদের ভিড়ে।

Back to top button