নাসা-ইসরোও ফেল! বাংলা সিরিয়ালে অলৌকিক চাবি ঘুরিয়ে টাইম ট্রাভেল! এক নিমেষে অতীত যাত্রা! সমালোচনার শিকার জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’!

জি বাংলার (Zee Bangla) অন্যতম চর্চিত ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori)। প্রাচীন নবদ্বীপের পটভূমিতে প্রেমকাহিনী নিয়ে শুরু হয়েছিল এই মেগা ধারাবাহিকটি। বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, পল্লবী শর্মা ও অহনা দত্তের মতো জনপ্রিয় তারকাদের অভিনয় এবং অনুপ চক্রবর্তীর পরিচালনায় তৈরি এই ধারাবাহিকটি শুরু থেকেই সোজা-সাপটা প্রেমের গল্প তুলে ধরছিল।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই ধারাবাহিকের নতুন একটি প্রোমো দেখে দর্শকরা একেবারে হতবাক! মেকাররা যে সাধারণ প্রেমকাহিনী থেকে সোজা সায়েন্স-ফিকশন আর টাইম ট্রাভেলের দিকে বাঁক নেবেন, তা বোধহয় সিরিয়ালের অতি বড় ভক্তও স্বপ্নে ভাবেননি। প্রোমোটি সামনে আসার পর থেকেই নেটপাড়ায় শুরু হয়ে গিয়েছে চরম হাসাহাসি ও মিম-এর বন্যা।

প্রোমোতে দেখা যাচ্ছে, নায়ক গুরুগম্ভীর গলায় জানাচ্ছে যে ‘ফুল মুরারী’ কাব্যের চতুর্থ খণ্ড নাকি অতীতে যাওয়ার রাস্তা খুলে দেবে! তবে শর্ত একটাই ব্রহ্মা, বিষ্ণু ও মহেশশ্বরের মন্দির থেকে তিনটি অলৌকিক চাবি জোগাড় করতে হবে। এ দৃশ্য দেখে নেটিজেনদের একাংশ রসিকতা করে বলছেন, “নাসা কিংবা ইসরো-র বিজ্ঞানীরা মেগাসিরিয়ালের এই সস্তা টাইম ট্রাভেল আইডিয়া দেখলে নিজেদের মাথার চুল ছিঁড়বেন!”

সিরিয়ালের গল্প অনুযায়ী, জিজির মন ও ভালোবাসা পেতেই নাকি নায়ককে অতীতকালে ফিরে যেতে হবে। প্রেমের টানে মানুষ পাহাড় ডিঙায় বা নদী পার হয় শোনা গিয়েছিল, কিন্তু জি বাংলার নায়ক এক লাফে সোজা অতীতে পৌঁছানোর প্ল্যান করছে। ট্রোলাররা ট্রোল করে লিখছেন, “প্রেমিকাকে ইমপ্রেস করতে এখন আর ফুল বা চকলেট দিলে চলবে না, অন্তত তিনটি মন্দিরের দিব্য চাবি আর ঐতিহাসিক কাব্যগ্রন্থ ব্যাগে রাখতে হবে!”

আরও পড়ুনঃ ‘তখন ম্যাচিউরিটি ছিল না!’ ‘অন্যদের কথায় প্রভাবিত হয়েছিলাম…’ টলিউডের সবচেয়ে চর্চিত বিবাহবিচ্ছেদ! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ডিভোর্স দেওয়া নিয়ে দেবশ্রীর স্বীকারোক্তি!

সব মিলিয়ে, আগামী ২৭শে জুলাই থেকে ৩রা আগস্টের তোলপাড় মহাসপ্তাহে সন্ধ্যা ৭:৩০ টায় কি সত্যিই অতীতে গিয়ে প্রেমের রহস্যভেদ হবে, নাকি ট্রোলিংয়ের নতুন ইতিহাস তৈরি হবে তা দেখতেই এখন চোখ রাখছেন দর্শকরা। তবে বাংলা সিরিয়ালে বিজ্ঞানের এমন চমৎকার ফিউশন যে দর্শককুলকে ভরপুর বিনোদন জোগাচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই!

Back to top button