“আমি চেঁচিয়েছিলাম বলে বেঁচে গিয়েছি…!” কলকাতার ওপর মধ্যরাতে হেনস্থার শিকার অভিনেত্রী টেলি অভিনেত্রী তনুশ্রী সাহা

কাজ সেরে বাড়ি ফেরার পথে হেনস্থার শিকার টলি অভিনেত্রী তনুশ্রী সাহা (Tanushree Saha)। গভীর রাতে সাত আটটি ছেলের সম্মুখীন হয়ে একাই লড়েছেন অভিনেত্রী। শেষে পুলিশের সহায়তায় সুস্থভাবে বাড়ি ফিরে আসেন তিনি। সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে শিউরে ওঠা ঘটনাটি তুলে ধরেছেন তিনি। কিভাবে পরিস্থিতির সম্মুখীন হলেন একা হাতে? বিস্তারিত জানিয়েছেন অভিনেত্রী।

বর্তমানে টলিউড টেকনিশিয়ান স্টুডিওয় শুটিংয়ের জন্য অনেক রাত পর্যন্ত থাকতে হয় তাঁকে। প্রায় গভীর রাতে একা বাড়ি ফিরতে হয় অভিনেত্রীকে। এর আগেও বহুবার ক্যাব চালকদের দৌরাত্ম্যের মুখে পড়েছিলেন তিনি। শুধুমাত্র তিনি নন, তনুশ্রী জানান বর্তমানে অধিকাংশ টলি কলাকুশলীদের শুটিং সেরে বাড়ি যাওয়ার সময় নানান ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। গতকাল তেমনই এক বিশ্রী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তনুশ্রী।

অভিনেত্রী জানান, অন্যান্য দিনের মতো সেদিনও শ্যুটিং সেরে অনেক রাতে বাড়ি ফিরছিলেন তিনি। চার চাকার গাড়ির বদলে বাইক বুক করেছিলেন অভিনেত্রী। তিনি বলেন, গাড়ির চালক খুব বিশ্রী ভাবে পথে গাড়ি চালাচ্ছিলেন। প্রায় তিনবার অ্যাক্সিডেন্ট হতে হতেও হয়নি। ‌এলোমেলো গাড়ি চালানোর কারণে অভিনেত্রী চালককে বলেন,ঠিক ভাবে গাড়ি চালাতে। চালক তখন পাল্টা বলেন, তিনি যেভাবে গাড়ি চালাচ্ছেন ঠিক সেভাবেই চালাবেন। ‌

তনুশ্রীর সঙ্গে কী ঘটেছিল ভয়ঙ্কর সেই রাতে?

এরপর, রাতে একটি নিস্তব্ধ জায়গায় গাড়ি থামিয়ে চালক সরাসরি বলেন তিনি আর যাবেন না তনুশ্রী যেন নিজেই নিজের মতো করে বাড়ি চলে যায়। ‌ এই কথা শুনে পাল্টা প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। গাড়ির চালক তিন থেকে চারবার অভিনেত্রীকে আঘাত করতে এগিয়ে আসে। নিস্তব্ধ এলাকায় চিৎকার করতে থাকেন একাকী তনুশ্রী। এ বিষয়ে অভিনেত্রী বলেন, তিনি চিৎকার করেছিলেন বলে বেঁচে গেছেন। ‌

আরও পড়ুন: অনির্বাণকে আটকাতে নিজের মনের কথা বলে দিল রাই! উত্তরে কী বলল অনির্বাণ?

এরপর গাড়ির চালক প্রায় সাত আটটি ছেলেকে ডেকে এনে ইশারায় বলতে থাকে, তনুশ্রীর সঙ্গে কি করা যেতে পারে! এই মুহূর্তে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন করে অভিনেত্রী। ‌পুলিশের নাম শুনে ধৃত চালকের বন্ধুরা মুহূর্তে পালিয়ে যায়। এরপর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সুস্থ ভাবে বাড়ি পৌঁছে যান অভিনেত্রী। তনুশ্রী জানান, বিপদের মুহূর্তে উপস্থিত বুদ্ধির দ্বারা এবং পুলিশের সাহায্যে বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।

Back to top button