অনির্বাণকে আটকাতে নিজের মনের কথা বলে দিল রাই! উত্তরে কী বলল অনির্বাণ?

শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকটি। সম্প্রতি এই ধারাবাহিকের টিআরপি একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। সেদিন থেকে ধারাবাহিকটি আরো বেশি জনপ্রিয়তার মুখ দেখেছে যেদিন ধারাবাহিকে প্রবেশ করেছে নতুন নায়ক অনির্বাণ। রাইয়ের জগতে তার অনুপ্রবেশ বদলে দিয়েছে রাইয়ের গোটা জীবন।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই অফিসে জয়েন করার পরেই একটা বড় বিপদে জড়িয়ে পড়ে। তাদের অফিসের বস সুদীপ্ত তার দিকে কুনজর দেয় এবং স্বার্থ চরিতার্থ করতে তাকে মিথ্যে চুরির কেসে ফাঁসিয়ে দেয়। এটা কিছুতেই মুখ বুঝে মেনে নিতে চায়নি রাই। সেই সোজা চলে যায় তার বাবার বন্ধু রঞ্জন দার কাছে। রঞ্জন দা তাকে কথা দেয় ঠিক একটা না একটা ব্যবস্থা করে দেবে।

এরপর রঞ্জন দা সুদীপ্তর ফোনের সমস্ত কল রেকর্ড করে নেয়। পরের দিন অফিসে যখন পুলিশ সহ প্রত্যেকে উপস্থিত তখন সে সবার সামনে সেই রেকর্ডিংটা চালায় এবং প্রমাণ করে দেয় এই টাকা সরানোর বিষয়ে কোনোভাবেই রাই যুক্ত নয়। বরং টাকাগুলো সরিয়েছে সুদীপ্ত। নিজেকে নির্দোষ প্রমাণ করে রাই ওই অফিস ছেড়ে দেয়। সে নিজের ইস্তফা জমা দিয়ে বেরিয়ে যায়। এটা কিছুতেই মেনে নিতে পারেনি অনির্বাণ।

সে সোজা চলে যায় রাইয়ের বাড়িতে। যেখানে গিয়ে অনেক অপমানের সম্মুখীন হতে হয় তাকে। রাইয়ের মা এবং দাদা দুজন মিলে অনির্বাণকে যা নয় তাই বলে। তার পরেও অনির্বাণ অন্তত একবার রাইয়ের সাথে দেখা করতে চায়। কিন্তু দেখা করেও বিশেষ লাভ হয় না। কারণ রাই আর কোনভাবেই ওই অফিসে ফিরে যেতে চায় না। আঘাত সহ্য করতে না পেরে একটি বড় সিদ্ধান্ত নেয় অনির্বাণ।

আরও পড়ুন: নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়লো অনিকেত, নিজেকে যোগ্য প্রমাণ করার অঙ্গীকার নিলো শ্যামলী!

অনির্বাণকে আটকালো রাই!

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে অনির্বাণ কলকাতার ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে আর এখানে থাকতে চায় না। এটা শুনে খুব উতলা হয়ে উঠেছে রাইয়ের মন। সে তাড়াতাড়ি ছুটে যায় অনির্বাণ এর কাছে। সেখানে গিয়ে অনির্বাণকে বলে, “আপনি প্লিজ কলকাতা ছেড়ে চলে যাবেন না এটুকুই আমার অনুরোধ।” এটা শুনে অনির্বাণ রাইকে কাছে টেনে নিয়ে বলে, “কে হই আমি আপনার?” এর কোন উত্তর দিতে পারেনা রাই। সে কি পারবে অনির্বাণকে আটকাতে? জানতে হলে দেখতে হবে এক ঘণ্টার মহা পর্ব।

Back to top button