খাল কেটে কুমির আনল রাই! প্রাক্তন স্ত্রী সন্তানকে আঁকড়ে ধরল অনির্বাণ! প্রকাশ্যে নতুন প্রোমো

হাজার চেষ্টা করেও সেই একই রয়ে গিয়েছে অনির্বাণ। চোখ বন্ধ করে বিশ্বাসটা সে কোনদিনওই করে উঠতে পারেনি আর এই মুহূর্তেও করে উঠতে পারল না। আরো একবার খাদের ধারে রাই অনির্বাণের সম্পর্ক। বেশ কয়েক মাস হয়ে গেল জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে মিঠিঝোরা (MithiJhora)। শুরু থেকেই এই ধারাবাহিকের নায়িকা রাইকে পছন্দ করেছিলেন দর্শক মহল। তবে যত দিন যাচ্ছে সেই ভালোলাগা মলিন হয়ে যাচ্ছে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই খুব ভালো করেই জানে কোয়েল ভালো মেয়ে নয়। সে অনির্বাণকে ঠকিয়েছে। তাও মা-মেয়েকে নিজের বাড়িতেই আশ্রয় করে দেয় সে। চাইলেই রাই অনির্বাণ এর সাথে কথা বলে ওদের আলাদা থাকার ব্যবস্থা করে দিতে পারতো। কিন্তু দরকারের চেয়েও অধিক মায়া-মমতা দেখিয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে ধারাবাহিকের নায়িকা।
বাড়িতে আসার একদিনের মধ্যেই নিজের আসল চেহারা খোলস থেকে বের করে ফেলেছে কোয়েল। সে নানা রকম ফন্দি আঁটতে শুরু করে দিয়েছে। আবার তার পুরনো সংসার ফেরত চাই আর সেখানে কোন জায়গা নেই রাইয়ের। আর সেটা করতে নিজের মেয়েকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে কোয়েল। এতদিন পর্যন্ত বিষয়টা অনির্বাণকে সেভাবে প্রভাবিত করতে পারেনি। একটু একটু করে অনির্বাণও দুর্বল হচ্ছে কোয়েল ও তার মেয়ের প্রতি।
দূরে চলে গেল অনির্বাণ
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে হসপিটালের বাইরে দাঁড়িয়ে কথা বলছে রাই আর অনির্বাণ। রাই তার নিজের বোনকে দেখতে এসেছে কিন্তু সেই বিষয়টা খুব একটা পছন্দ হচ্ছে না অনির্বাণের। এই নিয়ে সাময়িক কথা কাটাকাটি হয়ে যায় তাদের মধ্যে। কিন্তু রাই গোটা বিষয়টা সামলে নিয়ে খাবারটা নিয়ে অনির্বাণকে বাড়ি যেতে বলে।
রাই ভেবেছিল বাড়ি গিয়ে একসাথে খাবে। কিন্তু বাড়ি গিয়ে এসে দেখে খেতে বসে গিয়েছে কোয়েল অনির্বাণ আর কোয়েলের সন্তান। একেবারে সুখী একটা পরিবারের মতন হাসি খুশি অনির্বাণ খাইয়ে দিচ্ছে কোয়েলের মেয়েকে। ওটা বিষয়টা দেখে খুব খারাপ লাগে রাইয়ের। সে তো বলেছিল একটু অপেক্ষা করতে আর সেটুকু করতে পারল না অনির্বাণ? জল চোখ ভিজে আসে তার। এই ঘটনার জন্য প্রত্যক্ষ ভাবে দায়ী কে? অনির্বাণ নাকি রাই?
আরও পড়ুনঃ Big Breaking: দিদি নাম্বার ওয়ানের স্লট ঘোষণা করল চ্যানেল! বন্ধ হচ্ছে কোন মেগা?

