বদলে গিয়েছে সাজ পোশাক, পরনে অরগ্যাঞ্জা শাড়ি, হাজারো ভক্তদের মনে ঝড় তুললেন ‘মেয়েবেলার মৌ’

বর্তমান বাংলা টেলিভিশনে আসছে একের পর এক নতুন সব ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক গুলিকেই আরো বেশি আকর্ষণীয় করে তুলছে দর্শকদের প্রিয় অভিনেতা অভিনেত্রীরা। ঠিক এমনই একজন অভিনেত্রী হলেন স্বীকৃতি মজুমদার।
স্টার জলসার (Star jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিকে তাকে দেখে রীতিমত মুগ্ধ হয়েছিলেন ভক্তরা। তবে টিআরপি না থাকায় খুব বেশি দিন অভিনেত্রী স্বীকৃতি মজুমদারকে দেখতে সমর্থ্য হননি দর্শকমহল। তবে খুব তাড়াতাড়ি দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের এক নতুন ধারাবাহিক আলোর কোলেতে ফিরেছেন অভিনেত্রী।
সৌন্দর্যের দিক থেকে আর পাঁচজন অভিনেত্রী তুলনায় অনেকদিন এগিয়ে স্বীকৃতি মজুমদার। তার মায়া ভরা মুখ, চালচলন, অঙ্গভঙ্গি এবং সাবলীল অভিনয় দিয়ে খুব তাড়াতাড়ি বাংলার ধারাবাহিকের দর্শকদের মনে নিজের একটা পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। এইবার একেবারে অন্য এক লুকে দর্শকদের সামনে ধরা দিলেন তিনি।
বর্তমানে নতুন কোন ফ্যাশনেবল কিছুকে পেলেই কমবেশি প্রতিটি সেলিব্রেটি চেষ্টা করেন সেই নিয়ে নিজেদের মাটি রাখতে। সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দিতে। আর এভাবেই দর্শকদের কাছে তারা আরও বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠেন। ঠিক এমনটাই করতে দেখা গেল স্বীকৃতি মজুমদারকেও। সাবেকি পোশাক ছেড়ে নতুন গেটআপে ভক্তদের মনে ঝড় তুললেন তিনি।
View this post on Instagram
সম্প্রতি অরগ্যাঞ্জা শাড়িতে একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন টেলি অভিনেত্রী স্বীকৃতি মজুমদার অর্থাৎ দর্শকদের প্রিয় মৌ। হালকা গোলাপি এই শাড়িতে একেবারে মোহময়ী হয়ে উঠেছিলেন অভিনেত্রী। পোস্ট করতেই কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়েছেন ভক্তরা। তার প্রশংসায় পঞ্চমুখ প্রত্যেকেই।

