‘পোশাক নিয়ে সকলের স্বাধীনতা থাকা উচিত, আমি কি পরবো সেটা ঠিক করার অধিকার কারো নেই’- শ্বেতা ভট্টাচার্যের মন্তব্য নিয়ে মুখ খুললেন টলি তারকারা!

বেশ কিছুদিন ধরে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattacharya) একটি মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় তৈরি হয়েছে। অভিনেত্রী স্লিভলেস পোশাক পড়তে স্বাচ্ছন্দ বোধ করেন না। তাই কখনো স্লিভলেস পড়বেন না বলেই দাবি করেন। আর সেই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। অভিনেত্রীর মন্তব্যের পর টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী সৌমি শ্বেতার উদ্দেশ্যে কটাক্ষ করেছেন তাকে নিয়ে। তারা নাম না নিয়ে সরাসরি সমালোচনার মুখে ঠেলে দিয়েছে।
অন্য অনেকেই অভিনয় জগতে আসার আগে নানান রকম শর্ত দিয়ে থাকেন। ছোট পর্দা হোক বা বড় পর্দা, অভিনেত্রীরা অনেক সময় অনেক শর্ত দিয়ে থাকেন। কারো দাবি থাকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না। আবার কারো দাবি থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে শুটিং ফ্লোর থেকে ছুটি দিতে হবে। কারো আবার পোশাক নিয়ে অনেক বিধিনিষেধ থাকে। এরকম একেক জনের একেকটা শর্ত থাকে অভিনয় জগতে কাজ করার সময়।
তবে এই খোলামেলা পোশাক পড়ে অভিনয় করতে অনেক অভিনেত্রী আপত্তি জানান মাঝেমধ্যে। যেমন দক্ষিণ ভারতের অভিনেত্রী সাই পল্লবী, আমাদের টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিলি বিশ্বাস। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। কিন্তু এই সমস্ত অভিনেত্রীদের নিয়ে কোন রকম বিতর্ক হয়নি। শ্বেতার মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিনেত্রী শ্বেতা বলেন, ‘আমি কখনও হাতাকাটা ব্লাউজ় পরব না, কখনও ছোট জামা পরব না। কারণ, আমি শরীর বেচে রোজগার করতে আসিনি। বরং প্রতিভা বিক্রি করতে এসেছি।’
এছাড়াও সাই পল্লবীর কথা উঠতে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি সাই পল্লবীর কোনও ছবি দেখিনি। কারণ দক্ষিণী ছবির প্রতি আমার কোনও আগ্রহ নেই। সাই পল্লবী কী ধরনের শাড়ি পরে, কী ধরনের ব্লাউজ় পরে তা আমার জানা নেই। তবে আমি আজ নয়, বরাবর বলেছি হাতকাটা ব্লাউজ় পরব না, ছোট জামা পরব না। কারণ, ওটা আমাকে মানায় না।’
আরও পড়ুনঃ শ্যাম বেনেগালের ছবির নায়িকা থেকে বাংলা কমার্শিয়াল ছবির তুচ্ছ পার্শ্ব চরিত্র! শেষ জীবনে মা’রণ রোগের যন্ত্রণায় কেটেছে শেষ জীবন! যোগ্য সম্মান না নিয়েই পৃথিবী ছেড়েছেন অভিনেত্রী শ্রীলা মজুমদার!
এবার অভিনেত্রীর এই মন্তব্যকে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু অভিনেত্রী নিজেদের মতামত জানিয়েছেন। অভিনেত্রী মানসীর বলেছেন, ‘আমি কেমন পোশাক পরি, তা সবার জানা। অভিনেত্রী মানেই কি পোশাক খুলে দাঁড়িয়ে পরবে? তাঁর নিজের ইচ্ছা-অনিচ্ছা থাকবে না? যে যেমন পোশাকে স্বচ্ছন্দ, তার তেমনটাই পরা উচিত।’ মানসীর সাথে একমত অভিনেত্রী ঋ। অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ও নিজস্ব মতামত জানিয়েছেন, মাত্র চার বছরের অভিনয়-জীবন তাঁর। কিন্তু শিল্পী হিসাবে তিনিও মনে করেন, দর্শক কোনও ভাবেই ঠিক করে দিতে পারেন না, শিল্পীরা কেমন পোশাক পরবেন। সুস্মিতা বললেন, ‘আমি যেমন শাড়ি পরি। তেমনই খোলামেলা পোশাক পরতেও আমার অসুবিধা হয় না। কিন্তু কেউ যদি স্বাচ্ছন্দ্য না বোধ করেন, তা হলে তিনি কেন পরবেন এমন পোশাক? এই স্বাধীনতা সবার থাকা উচিত।’

