দূরত্ব বেড়েছে সম্পর্কে, তবে কি বিচ্ছেদের পথে রুবেল শ্বেতা? এইবার নিজেই মুখ খুললেন অভিনেত্রী

টলিপাড়ায় (Tollywood) চোখ ঘোরালেই দেখা যায় দুই থেকে তিন মাসের সম্পর্কেও হচ্ছে বিচ্ছেদ। সমস্ত সম্পর্ক এতটাই ভঙ্গুর হয়ে গিয়েছে যে, যেকোনো কিছুতেই ভেঙ্গে যাচ্ছে সেই সম্পর্ক। তবে সেই সমস্ত বিচ্ছেদ মুখী সম্পর্ক থেকে একেবারেই ভিন্ন ছিল শ্বেতা আর রুবেলের জুটি।
টেলিভিশন জগতের দুজন বিখ্যাত এবং জনপ্রিয় তারকা হলেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। একই সঙ্গে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন তারা। আর তারপর থেকেই একসাথে রয়েছেন এই জুটি। মাঝে বেশ কয়েকবার ঘন ঘন অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা রুবেল দাস।

একবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন আর একবার পায়ের হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। প্রত্যেকবার রুবেলের পাশে ছিলেন শ্বেতা। তাদের একসাথে দেখে দর্শকরা বলছিলেন এমন জুটি আজকাল আর দেখাই যায় না। কিন্তু হঠাৎ করেই শোনা যাচ্ছে দুজনের মধ্যে নাকি বেড়েছে দূরত্ব।
তবে কি এবার বিচ্ছেদের হাওয়া লাগল তাদের সম্পর্কেও। দর্শকদের সমস্ত শুভ কামনা এবং তাদের মধ্যকার ভালোবাসাকে মিথ্যে করে তবে কি অন্যান্য তারকাদের মতন ভেঙে যেতে চলেছে এই সম্পর্ক? এইবার এই নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।
আরও পড়ুন: মেঘের ঘরে ঢুকতেই নীলকে বার করে দিল অনিন্দ্য! ‘তোমরা কিছুই প্রমাণ করতে পারবে না’, মধুমিতাকে বললো ময়ূরী!
অভিনেত্রী রুবেলের সঙ্গে একটি ছবি শেয়ার করে তাতে লেখেন, “কিছু কিছু সম্পর্ক বিধাতার লেখা থাকে, সেগুলোকে যত্ন করে রাখার দায়িত্ব সম্পর্কে থাকা দুটো মানুষকেই নিতে হয়। অনেক চড়াই উতরাই অতিক্রম করতে হয়।” এই পোস্টের কমেন্টের রুবেল লেখেন, “আমার ভালোবাসা, বিশ্বাস এবং শক্তির আরেক নাম শ্বেতা।” এখান থেকেই বোঝা যায়, তাদের মধ্যে কোন দূরত্বই সৃষ্টি হয়নি। আগের মতনই মজবুত রয়েছে তাদের সম্পর্ক।

