‘ও ভীষণ মিথ্যাবাদী’- রুবেলকে মিথ্যাবাদী বললেন শ্বেতা! কিসের এত অভিমান অভিনেত্রীর মনে?

বর্তমানে টলিউডের (Tollywood) জনপ্রিয় মিষ্টি জুটিগুলির মধ্যে অন্যতম একটি হল রুবেল শ্বেতার জুটি (Rubel-Sweta)। মাত্র একমাস হয়েছে বিয়ে হয়েছে এই জুটির। দীর্ঘ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজনে। নিজেদের প্রেম কখনোই আড়ালে রাখেননি তারা, বরাবরই খুললামখুল্লা প্রেমেই বিশ্বাসই ছিল দুজনে। ভক্তরা তো তাদের বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। অবশেষে সেই ইচ্ছে পূরণ হয়েছে তাদের।
গত ১৯শে জানুয়ারি বৈদিক মতে বিয়ে সেরেছেন জনপ্রিয় জুটি শ্বেতা রুবেল। দীর্ঘ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেয়েছে অবশেষে। বিয়ের আয়োজন বেশ ধুমধাম ভাবেই হয়েছিল। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি, লাল ব্লাউজ আর লাল ওড়নায় এক্কেবারে বাঙালি কনের সাজে সেজেছিলেন শ্বেতা। আর রুবেল পরেছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি। বৈদিক মত অনুসারে নিজেদের বিয়ের অনুষ্ঠান করেছিলেন শ্বেতা রুবেল।
বর্তমানে প্রেম খুনসুটি সব নিয়ে দুজনের সংসার দিব্যি চলছে। কাজের মধ্যে থেকেও দুজন দুজনের জন্য সময় বার করছে। বর্তমানে রুবেল তার নতুন শুরু হওয়া ধারাবাহিক নিয়ে ব্যস্ত আর শ্বেতা তার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের সেটে ব্যস্ত। এখন পাশাপাশি দুই ধারাবাহিকের সেট হওয়ায় বেশ সুবিধা হয়েছে দুজনেরই। খুব কম সময়ের জন্য দেখা হতো তাদের। এখন ধারাবাহিকে শুটিংয়ের ফাঁকেই দুজন দুজনের সাথে দেখা করতে পারছে। এরই মধ্যে সাক্ষাৎকারে ধরা দিলেন মিষ্টি দম্পতি।
সাক্ষাৎকারে রুবেল সম্পর্কে বিরাট বড় অভিযোগ তুলেছেন শ্বেতা। তা যে সে অভিযোগ নয়, আসলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল যে রাগ হলে কে কাকে আগে মানায়, আর ঝগড়া কে বেশি করে। তখনই রুবেল শ্বেতার দিকে আঙ্গুল তোলে। সেটা অকারণে নাকি ঝগড়া করে আর রাগ হলে রুবেল শ্বেতাকে মানায়। কিন্তু শ্বেতা সেই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে রুবেলকে সকলের সামনে মিথ্যাবাদী বলে। যদিও পুরোটাই তাদের দাম্পত্য জীবনের খুনসুটি।
আরও পড়ুনঃ পরিচালকের অ্যাকশন বলার আগেই একি করলো পারুল! অভিনেত্রীর কান্ড দেখে হেসেই খু’ন দর্শক মহল!
তবে দুজন দুজনকে সব সময় সাপোর্ট করে যাচ্ছে শ্বেতা সেই কথা স্বীকার করে। তবে শ্বেতার তার রুবেলের কাছে একটাই আবদার বিয়ের পরেও যেন তাদের মধ্যে ভালোবাসার না কমে। রুবেল আগে তাকে যেভাবে যত্নে রেখেছে বিয়ের পরেও যেন সেই যত্নটা থাকে। শ্বেতা রুবেলের প্রচুর ভক্ত। তাদের জুটিকে ভালোবাসেন প্রত্যেকে। এমনকি টেলিভিশনের পর্দাতেও তাদের একসঙ্গে দেখতে চান নেটিজেনরা।

